বাগনানে ঝাড়খণ্ডের ইউটিউবার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার

খুন হয়েছিলেন ঝড়খণ্ডের ইউটিউবার ও অভিনেত্রী রিয়া কুমারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউটিউবার খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল বাংলা ও ঝাড়খণ্ডে। বাগনানে খুন হয়েছিলেন ঝড়খণ্ডের ইউটিউবার ও অভিনেত্রী রিয়া কুমারী। তারপরে কেটেছে প্রায় দীর্ঘ দেড় মাস। এবার বাগনান থানার পুলিশ এবং হাওড়া গ্রামীণ পুলিশের গোয়েন্দা বিভাগ উদ্ধার করল সেই আগ্নেয়াস্ত্র।

চন্দ্রপুর এলাকার ৬ নম্বর জাতীয় সড়ক এবং সংলগ্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। তা দিয়েই খুন করা হয়েছিল রিয়াকে। উল্লেখ্য, অভিনেত্রী খুন কাণ্ডে তাঁর স্বামী ও দেওর সহ ৪ জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ।

অভিনেত্রী খুনের পেছনে মূল অভিযুক্ত তাঁর স্বামী প্রকাশ। জানা গিয়েছে, প্রকাশের দ্বিতীয় স্ত্রী রিয়া। রিয়ার নামে জমা ছিল বড় অঙ্কের ইনস্যুরেন্স। আবার ইউটিউবার ও অভিনেত্রী রিয়ার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছিল, তাই টাকাও ভালো রোজগার হতো। অন্যদিকে, প্রকাশও ইউটিউবার। হিংসার সঙ্গে সঙ্গে ছিল টাকার লোভ। তাই খুন।

মৃতার দাদা অজয়ের অভিযোগ, রিয়াকে সামনে রেখে ব্যাঙ্ক থেকে ঋণ নিত প্রকাশ। রিয়ার টাকাতেই হয়েছিল বাড়ি-গাড়ি-সম্পত্তি। এমনকি চলত সংসারও। টাকা নিয়ে দুজনের মধ্যে বচসা বেধেছিল। অভিযোগ, প্রায় একবছর আগে প্রকাশের সঙ্গে তাঁর প্রথম স্ত্রী সারদার যোগাযোগের কথা জানাজানি হয়। তাতেই অশান্তি তীব্র আকার নেয়।

আরও অভিযোগ, প্রথম স্ত্রীর সঙ্গে আইনি ভাবে বিচ্ছেদ হওয়ার আগেই প্রকাশ মন্দিরে গিয়ে বিয়ে করেছিল রিয়াকে। পুলিশ সূত্রে খবর, গত ২০২২ সালে অশান্তি তীব্র রূপ নিলে রিয়া বাপের বাড়ি চলে যান। থানায় দায়ের করেন, বধূ নির্যাতনের অভিযোগ। বেশ কয়েক মাস আগে প্রকাশ ভুল স্বীকার করে রিয়াকে নিজের কাছে এনেছিলেন। তারপরে ফের বাধে অশান্তি। তার জেরেই খুন (MURDER)।

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতির সকালে কালীঘাটে পুরসভার অভিযান, দখলমুক্ত করা হল অভিষেকের বাড়ির সামনের ফুটপাত

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা