সান্তাক্লজের মতো হারিয়ে যাওয়া মাকে সন্তানের কাছে ফিরিয়ে দিল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: প্রায় ১২ ঘন্টা নিখোঁজ থাকা বৃদ্ধাকে রাতের অন্ধকারে পথের পাশ থেকে উদ্ধার করে বড়দিনের আগের রাতে বাড়ি ফেরালো পুলিশ প্রশাসন।২৫ শে ডিসম্বরের আগে সান্তাক্লজের মতো হারিয়ে যাওয়া মাকে সেরা উপহার হিসেবে সন্তানের কাছে ফিরিয়ে দিল প্রশাসন। ঘটনা নদিয়ার শান্তিপুরের(Shantipur) বাইপাস সংলগ্ন বাবলা অদ্বৈত পাঠ এলাকার। জানা যায়, এক বৃদ্ধ মহিলা সকালে ডাক্তার দেখানোর জন্য বাড়িথেকে বেরিয়ে গিয়েছিলেন ফুলিয়া হাসপাতালে।

সেখানে ডাক্তার দেখিয়ে বাড়ী যাওয়ার পথ ভুলে হেঁটে ৫ কিলোমিটার দূরে শান্তিপুর বাইপাস সংলগ্ন বাবলা অদ্বৈত পাঠ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের পাশে চলে আসেন। তবে রাত হয়ে যাওয়ার কারণে পথের পাশেই অন্ধকারে জঙ্গলের মধ্যে বসে ছিলেন চাদর মুড়ি দিয়ে। তখন রাস্তা দিয়ে পরিবার নিয়ে যাচ্ছিলেন স্থানীয় কন্দখোলা এলাকার বাসিন্দা সুব্রত দাস। প্রথমে দেখে চলে গেলেও পরবর্তীতে নিজের ছোট্ট মেয়ের আবদারে ওই মহিলার কাছে ফিরে আসেন এবং সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। এর পর সংবাদ সম্প্রচারের পরই শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে।

এরপর ওই মহিলাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। জানা যায়, ওই মহিলার নাম শেফালী দাস, তিনি ফুলিয়া ৫২ বিঘে এলাকার বাসিন্দা। তবে প্রশাসন ওই মহিলাকে উদ্ধার করে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং তার পরিবারকে খবর দেয়। পরিবার এসে মহিলাকে নিয়ে যায়। তবে হারিয়ে যাওয়া মাকে ছেলের হাতে তুলে দেওয়ায় খুশি মহিলার ছেলেও। তিনিও প্রশাসন এবং সংবাদ মাধ্যমকে সাধুবাদ জানিয়েছেন। অপরদিকে প্রত্যক্ষদর্শী সুব্রত বাবু ও তার মেয়ে সংবাদ মাধ্যম এবং প্রশাসনের এই কাজকে স্বাগত জানিয়েছেন। খুশি হয়েছে তার এক রত্তি কন্যা শ্রুতিও।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু