পুলিশি তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় সাফল্য এল জঙ্গিপুর জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশের ঝুলিতে। বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জের ডাকবাংলা ১২ নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় দু কেজি হেরোইন বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় দুই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম। দুজনেই মালদহ জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল সোহেল রানা ও জার্জিস ইসলামের। আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরেই গোপন নজরদারি চালাচ্ছিল সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা।

তল্লাশি চালাতেই মেলে প্রায় দুই কেজি হেরোইন, আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় কোটি টাকা। সঙ্গে থাকা আরও কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। মনে করা হচ্ছে, একটি বড় মাদক চক্রের সঙ্গেই যুক্ত ছিল ধৃতরা। বুধবার সামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন। তিনি জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের সঙ্গে জড়িতদের খোঁজ করা হচ্ছে। বুধবারই ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হয় সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। এদিকে হেরোইন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১