ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে মারার সময়ে নীরব দর্শক ছিল পুলিশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নবিকে কটুক্তি করার অভিযোগ তুলে ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে গায়ে আগুন দিয়ে খুনের অভিযোগ। এই ঘটনার পর মৃত যুবকের পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। তাঁরা বলেছেন, ওই যুবক যেখানে কর্মরত ছিল, সেই সংস্থাই তাঁকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কাজের জায়গা থেকে কী করে যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করা হল? ময়মনসিংহে হিন্দু যুবক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে মারার সময়ে নীরব দর্শক ছিল পুলিশ।

মৃত যুবক দীপুচন্দ্র দাসের বোন জানিয়েছেন, ময়মনসিংহের ভালুকায় সংস্থার লোকেরাই ভাইয়ের মৃত্যুর পিছনে দায়ী। মিথ্যে অপবাদ দিয়ে তাঁকে খুন করা হয়েছে। ধর্ম নিয়ে তাঁর যথেষ্ট জ্ঞান রয়েছে। কোনো ধর্মকে অসম্মান করার মানুষ নয় সে। মিথ্যে অপবাদ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সংস্থার লোকেরা ভাইকে জনতার হাতে তুলে না দিলে সে আজ বেঁচে থাকত। মৃত যুবকের বাবা জানিয়েছেন, পরিবারে একমাত্র উপার্জন করত দিপু। তাঁকে এইভাবে হত্যা করা হবে ভাবতকে পারেননি। ধর্ম নিয়ে কিছু বললে, তারজন্য আইন ছিল। গরবী বলে ছেলেকে রক্ষা করতে পারলেন না।

আরও পড়ুন- ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে দিল মুসলিম জঙ্গিরা

জানা গিয়েছে, নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে দীপুর গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুক্রবার সন্ধ্যেবেলা তাঁর দেহ নিয়ে আসা হতে পারে। অন্য়দিকে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। মজিবর রহমানের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে ছাড় পায়নি সংবাদমাধ্যমও। হাসিনা সরকারের পতনের পর ৩২ ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওসমান হাদির মৃত্যুর পর ফের সেই ধ্বংসস্তূপেই আরো একবার হামলা চালানোর অভিযোগ।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা