ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে মেরে আগুনে পুড়িয়ে দিল মুসলিম জঙ্গিরা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ম অবমাননা করার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে খুন করল মুসলিম জঙ্গিরা। প্রথমে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁকে গাছে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস। গার্মেন্ট কারাখানায় কর্মরত ছিলেন তিনি। ভালুকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।

জানা গিয়েছে, নবীকে নিয়ে কটুক্তি করার অভিযোগ তুলে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় একদল মুসলিম ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্য়দিকে, অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর আগুন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। মজিবর রহমানের বাড়িতে আগুন লাগানো থেকে শুরু করে ছাড় পায়নি সংবাদমাধ্যমও। হাসিনা সরকারের পতনের পর ৩২ ধানমন্ডির বাড়িতে হামলা চালানো হয়েছিল। ইনক্লাব মঞ্চের মুখপাত্রের ওসমান হাদির মৃত্যুর পর ফের সেই ধ্বংসস্তূপেই আরো একবার হামলা চালানোর অভিযোগ।

আরও পড়ুন-ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে মারার সময়ে নীরব দর্শক ছিল পুলিশ

বাংলাদেশের সংবাদমাধ্যমের অফিসগুলোতেও আগুন লাগানোর অভিযোগ উঠেছে। সেই সময় অফিসেই আটকে পড়েন সংবাদ কর্মীরা। পরে সেনা পুলিশ ও বিজিবি সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেছে। এই ঘটনার জেরে দুটি সংবাদমাধ্যমের পত্রিকা প্রকাশিত হচ্ছে না শুক্রবার। এই দুই সংবাদ মাধ্যমের অনলাইন ব্যবস্থাও ব্যাহত হয়েছে। হাদির মৃত্যুর খবর আসতেই অন্তর্ভুক্তির সরকারের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে।

আরও পড়ুন-বাংলাদেশ জুড়ে তাণ্ডব পাকিস্তানপন্থী ইসলামি জঙ্গিদের, ইউনূস সরকারকে দায়ী করল খালেদা জিয়ার দল

কুখ্যাত জঙ্গি শরিফ ওসমান হাদির মৃত্যুর বদলা নিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার চেষ্টা চালাল জামায়াতের সন্ত্রাসীরা। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। হামলাকারীদের সরিয়ে দিয়েছে। অন্যদিকে, ঢাকায় ভারতীয় দূতাবাস খুলতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা সারজিস আলম। রাত ১১টার দিকে ফেসবুকে তিনি হুমকিমূলক পোস্ট করেছেন। হাদির মৃত্যুর খবর প্রকাশের পরেই আন্দোলনকারীদের একটি অংশ চট্টগ্রামের ২ নম্বর গেটে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেছেন জঙ্গিরা। অবশ্য পরে পুলিশের তৎপরতায় ভারতীয় দূতাবাস কার্যালয়ের সামনে থেকে পুলিশ কিছু বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা