বাংলায় ঈদ সাক্ষী থাকল সৌজন্যের রাজনীতির

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটের উত্তাপ যতই থাকুক না কেন ঈদ উপলক্ষে রাজনৈতিক সৌজন্যের দেখা মিলল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। বৃহস্পতিবার বাম ও তৃণমূলের প্রার্থীরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন। যদিও এই রাজনৈতিক সৌজন্যকেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। ভোটের ময়দানে দুজনেই একে অপরকে জায়গা ছাড়তে নারাজ। তবে ঈদ উপলক্ষে রাজনীতিকে সরিয়ে একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেল। এদিন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে হাজির হয়েছিলেন নীলাঞ্জন। তখন সেইসময় তৃণমূলের দুই বিধায়ক শম্পা দরিপা ও অলকা সেন মজুমদারকে সঙ্গে নিয়ে হাজির হয়ে যান অরূপ চক্রবর্তীও। বঙ্গ বিদ্যালয়ে ইদের নমাজ শেষ হতেই একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন।

পারস্পরিক সৌজন্য বিনিময় প্রসঙ্গে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জানান, ‘প্রথমবার নয়, প্রতি বছরই আমি নমাজ পাঠের জন্য হাজির থাকি। এই বছর বাম প্রার্থীকে দেখতে পেয়ে ওর সঙ্গেও কথা হয়ে গেল। নীলাঞ্জন ও আমি দুজনেই পেশার আইনজীবী। সেইসূত্রে আমরা সহকর্মীও।‘ অন্যদিকে বাম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত জানান, ‘আমরা পৃথক দুটি রাজনৈতিক দল করতে পারি। কিন্তু নিজেদের মধ্যে সৌজন্য বজায় থাকবে এটাই স্বাভাবিক।‘

এদিন বেরা চাই গাদা ময়দানে ঈদ উপলক্ষে যান দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সৌগতবাবু যখন যান তখন সেখানে দলের কর্মী সমর্থকদের নিয়ে হাজির হয়ে যান দমদম কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তীও। সেখানে দুজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথোপকথনও হয়।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর