কোল্ড স্টোরে মজুত আলু নিয়ে দুশ্চিন্তায় ব্যাবসায়ী থেকে কৃষকেরা সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কোল্ড স্টোরে মজুত আলু নিয়ে দুশ্চিন্তায় ব্যাবসায়ী থেকে কৃষকেরা। কয়েকদিন বাদেই বাজারে চলে আসবে নতুন আলু। কিন্তু কোল্ড স্টোরে এখনো মজুত লক্ষ লক্ষ প্যাকেট আলু।তাই মজুত আলুর ভবিষ্যৎ কি হবে এই নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ী থেকে কৃষকেরা। রাজ্য সরকারের নির্দেশ মত ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রয়েছে। তাই মুখ্যমন্ত্রী(CM) মমতার কাছে আর্জি ব্যবসায়ীদের হিমঘরে(Cold store) এখনও প্রচুর আলু মজুত রয়েছে। ডিসেম্বরের মধ্যে সেই আলু বাইরে বার না-করা হলে তা নষ্ট হয়ে যাবে। সেই কারণে অবিলম্বে বাইরের রাজ্যে আলু ‘রফতানি’তে কড়াকড়ি তুলে নেওয়া হোক। এদিক আলু নিয়ে চরম তৎপরতা প্রশাসনের মধ্যে, ইতিমধ্যে জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলু জাতে কোন ভাবেই যেতে না পারে, সেই জন্য রাজ্য সড়ক সহ বিভিন্ন জায়গায় কড়া প্রশাসনের নজরদারি।

বিভিন্ন জায়গায় রাজ্য সড়কের উপর করা হয়েছে চেক পোস্ট(Check Post)।পশ্চিম মেদিনীপুরের আলু মূলত ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ে যায়। কিন্তু এ বছর বাজারদর বেশি থাকায় আলু বাইরের রাজ্যে পাঠানোয় রাজ্য সরকার কড়াকড়ি শুরু করেছে বলে দীর্ঘ দিনের অভিযোগ ব্যবসায়ীদের। অভিযোগ, মুখ্যমন্ত্রী এক বার আলু ‘রফতানি’ বন্ধ করার কথা বলেছিলেন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণের উপায় ভেবে । তার পর থেকেই রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকানো শুরু হয়। এ নিয়ে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকেও বসলেও। সুরাহা হয়নি। আলু ব্যবসায়ি সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরে হিমঘরে এখনও ১ লক্ষ ৬৫ হাজার মেট্রিক টন আলু মজুত রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোর গুলিতে এখনো আলু মজুত রয়েছে ১০ লক্ষ ৮১ হাজার ৬২০ প্যাকেট।

ভিন রাজ্যে আলু পাঠাতে না পারায় কোল স্টোরে যেই রয়েছে এখনো মজুত আলু এই আলু নিয়ে এখন দুশ্চিন্তায় কোল্ড স্টোর কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। কারণ ৩১শে ডিসেম্বরের মধ্যে স্টোর থেকে আলু না বেরোলে, চলতি বৎসরের আলু কোল্ডস্টোরে মজুত করতে, সমস্যায় পড়তে হবে কোল্ড স্টোর গুলিকে। এমনিতেই চন্দ্রকোনা (Chandrakona)সহ এই জেলার আলুর গুণগতমান খারাপ বলছেন এলাকার ব্যবসায়ী থেকে কৃষকেরা। তাই এই আলুকে ভিন রাজ্যে পাঠাতে হয়। সেই আলু এবার বাইরে রাজ্যে পাঠাতে না পারায় চরম সমস্যায় ব্যাবসায়ীরা।ব্যবসায়ীরা জানান, পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয়, তা কলকাতার বাজারে যায় না। যায় মূলত ঝাড়গ্রামের সীমানা হয়ে ঝাড়খণ্ড(Jharkhand) এবং ছত্তিশগড়ে(Chattrishgar) য়ায়। সেই কারণে ওই আলু ‘রফতানি’ করা জরুরি। এ দিকে কোনও নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন আলুর কারবারিরা।তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন, আলু বাইরে পাঠানোর অনুমতি দেয়া হোক। এখন দেখার কোল্ড স্টোরে মজুত আলুর ভবিষ্যৎ কি হয়!

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০