রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বেনজির সাংবিধানিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে রাজ্য। আজ বৃহস্পতিবার (৭ মে) রাত বারোটার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কি হবে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সবার নজর লোকভবনের (রাজভবন) দিকে। রাজ্যপাল আর এন রবি কী পদক্ষেপ নেবেন, তা দেখার অপেক্ষায় গোটা দেশ। স্বাধীন ভারতে অতীতে এমন অভূতপূর্ব পরিস্থিতি আর কখনও তৈরি হয়নি।

রাজ্য বিধানসভার মেয়াদ আজ বৃহস্পতিবার (৭ মে) রাত বারোটাতেই শেষ হয়ে যাচ্ছে। প্রচলিত  রীতি অনুযায়ী, বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা দিলেও পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত তাঁকেই কাজ চালানোর দায়িত্ব সঁপে দেওয়া হয়। যেমন পশ্চিমবঙ্গের সঙ্গেই এবার তামিলনাডুতেও বিধানসভা নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে ভরাডুবি হয়েছে এম কে স্ট্যালিনের দল ডিএমকের। ভোটে হারার পরেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছিলেন করুণানিধি পুত্র। সঙ্গে সঙ্গেই তাঁকে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথন আরলেকর। তাই ওই রাজ্যে সাংবিধানিক সঙ্কট দেখা দেয়নি।

কিন্তু পশ্চিমবঙ্গে সেই সঙ্কটই তৈরি হয়েছে। ভোট লুটের অভিযোগ তুলে ইস্তফা না দেওয়ার কথা ঘোষণা করেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিনি ইস্তফা না দিলে রাত বারোটা এক মিনিট থেকেই সাংবিধানিক সঙ্কট তৈরি হবে। রাত বারোটা এক মিনিট থেকে আগামী শনিবার (৯ মে) নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপাট কে সামলাবেন, সেই প্রশ্ন উঠেছে।

সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, বিধানসভার কার্যকালের মেয়াদ পাঁচ বছর। ওই পাঁচ বছর পূর্ণ হতেই আপনাআপনি বিধানসভা ভেঙে যায়। আর বিধানসভা ভেঙে যাওয়া মানে মুখ্যমন্ত্রী, তাঁর মন্ত্রিসভার সদস্য, সমস্ত বিধায়কের পদ বিলুপ্ত হয়ে যায়। সংবিধানের ১৬৪ অনুচ্ছেদ অনুযায়ী, পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হলেও রাজ্যপাল চাইলে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা পদে বহাল থাকতে পারেন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সঞ্জয় কিশন কৌল জানিয়েছেন, ‘মমতা ইস্তফা না দিলেও রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গেই তাঁর মেয়াদ খতম হয়ে যাবে। অর্থা‍ৎ তিনি আর মুখ্যমন্ত্রী হিসাবে থাকতে পারবেন না। তবে তার পর কি হবে, তা নির্ভর করছে রাজ্যপালের উপরে। অতীতে যেহেতু এমন ঘটনার নজির নেই, তাই অপেক্ষা করা ছাড়া কোনও পথ নেই।’

 

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা