মোদিকে ‘বাংলাদেশি-পাকিস্তানি’ বলে আক্রমণ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

Share:

নিজস্ব প্রতিনিধি,দিনহাটা: সম্প্রতি দিনহাটার সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে বনভোজন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ(Ananta Maharaj)। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর(SIR) ইস্যুতে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে ভৎর্সনা করতে শোনা যায় বিজেপি সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজকে। তিনি বলেন, যাদের হাতে খাতা কলম ওরাই তো বাংলাদেশি(Bangladeshi) ওরাই তো পাকিস্তানি(Pakistani)। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি – বাংলাদেশি। ওরাই তো পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি- বাংলাদেশি। এসআইআর প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির মনোনীত সাংসদ বলেন, “যারা চেয়ারে বসে রয়েছে তারা আমাদের কাগজ দেখতে চাইছেন। অথচ তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশি তাহলে আমরা কাগজ কাকে দেখাবো।?”এদিকে এর আগে এসআইআরের পক্ষে বলতে শোনা গিয়েছিল অনন্ত মহারাজকে।

নিজের বাড়িতে মুসলিম ধর্ম গুরুদেব নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি। সেই সময় বলেছিলেন এসআইআর হলে ভারতীয় মুসলিমদের সমস্যা হবে না। এবার আচমকা ডিগবাজি খেয়ে সুর বদলালেন অনন্ত মহারাজ। দেশের প্রশাসনিক প্রধানদের বিরুদ্ধে তিনি তোপ দাগলেন। দিনহাটায় সিতাই এলাকায় নিজের সমর্থকদের নিয়ে শীতের দুপুরে বনভোজনের আয়োজন করেছিলেন অনন্ত মহারাজ। কিন্তু যতই হোক বনভোজন রাজনীতির লোক যেখানে উপস্থিত থাকেন সেখানে রাজনীতি ছাড়া বনভোজনের আনন্দ বৃথা। তাঁকে SIR ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। মাইক্রোফোন হাতে নিয়ে ভৎর্সনার সুরে অনন্ত মহারাজ বলেন, যাদের হাতে খাতা কলম ওরাই তো বাংলাদেশি।

ওরাই তো পাকিস্তানি ।ওরাই তো পাকিস্তান থেকে এসেছে। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি- বাংলাদেশি। প্রধানমন্ত্রী বাংলাদেশি- পাকিস্তানি। রাজ্যপাল পাকিস্তানি। তাহলে আমার প্রমাণ পত্রটা কে দেখবে? যদিও এই নিয়ে কোন মন্তব্য করেনি পদ্ম শিবির এ বিষয়ে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি শুধু বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই’। তৃণমূলের পক্ষ থেকে কুনাল ঘোষ বলেন, অনন্ত মহারাজ যদি বাংলার নাগরিকদের শুভানুধ্যায়ী হয়ে থাকেন তাহলে উনি প্রতিবাদ করুন।

‘গভীর শূন্যতার’ সৃষ্টি হল, নানা পাটেকরের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে