বঙ্গে ১৯ কেন্দ্রে মোদির সভা, ১২ আসনেই হেরেছে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার ভোটের পরে লোকসভা ভোটেও বঙ্গবাসীর মন জয়ে ডাহা ফেল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্য সদমাপ্ত লোকসভা ভোটে দলের ১৯ প্রার্থীর হয়ে সভা করেছিলেন বিজেপির প্রধান তারকা প্রচারক। তার মধ্যে ১২ কেন্দ্রেই হেরেছেন পদ্ম প্রার্থীরা। বাকি যে সাত কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে সেখানে পদ্ম শিবিরের সংগঠন যথেষ্টই শক্তিশালী। সেই সাংগঠনিক শক্তির জেরেই জিতেছেন বিজেপি প্রার্থীরা। মোদি সভা না করলেও ওই সাত আসনে জয় পেতে বিজেপি প্রার্থীদের কোনও অসুবিধা হতো না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই বঙ্গে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ভোটের আগে আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত এবং দার্জিলিংয়ে সভা করেন তিনি। নির্ঘন্ট ঘোষণার পরে কোচবিহার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ উত্তর, বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বারাসত, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বিষ্ণুপুর, যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রে সভা করেন। কয়েক দফায় বঙ্গে এসে ২৩টি জনসভা করেছিলেন।

কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে হারাতে জোড়া সভা করেছিলেন মোদি। যাতে গৌতম আদানির বিরুদ্ধে সুর চড়ানো মহুয়া ফের সংসদে না যেতে পারেন, তা নিশ্চিত করতে চেয়েছিলেন। কিন্তু জোড়া সভা পরেও পরিযায়ী হিসাবে পরিচিত বিজেপি প্রার্থী তথা রাজমাতা অমৃতা রায়কে জেতাতে পারেননি। কোচবিহারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘ডেপুটি’ নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করেছিলেন মোদি। হেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া মোদি যে সব আসনে সভা করেছিলেন তার মধ্যে বর্ধমান-দুর্গাপুর, বোলপুর, হাওড়া, আরামবাগ, হুগলি, ব্যারাকপুর, বারাসত, ঝাড়গ্রাম,  যাদবপুর এবং মথুরাপুর কেন্দ্রেও গোহারা হারতে হয়েছে বিজেপি প্রার্থীদের। বালুরঘাটে ও বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীরা জিতলেও সামান্য ভোটের ব্যবধানে জিতেছেন। অর্থা‍ৎ মোদি ম্যাজিক বঙ্গে মুখ থুবড়ে পড়েছে।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের