বাংলাদেশে সংখ্যালঘু হত্যার প্রতিবাদ, কলকাতায় ডেপুটি হাইকমিশন অভিযান হিন্দু সংহতির

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে হিন্দু যুবককে পুড়িয়ে খুন করার অভিযোগে রাজনৈতিক তরজা তুঙ্গে। বাংলাদেশ থেকে ভারত সর্বত্রই নিন্দা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়ে হত্যার রেশ পড়েছে কলকাতার রাজপথে। কলকাতার ডেপুটি হাইকমিশনে অভিযান করল হিন্দু সংহতি।

জানা গিয়েছে, হিন্দু সংগঠন হিন্দু সংহতির পক্ষ থেকে শুক্রবার শিয়ালদহ থেকে বেকবাগান পর্যন্ত মিছিল শুরু করেন প্রতিবাদীরা। পোস্টার ব্যানার হাতে নিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিসের দিকে এগিয়ে যায় তাঁরা। বাংলাদেশে হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচারের প্রতিবাদেই এই আন্দোলনে নেমেছে হিন্দু সংহতি। বাংলাদেশের অশান্তির ঢেউ এসে পড়েছে এপাড়েও। মঙ্গলবার রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতায় বেকবাগানে ডেপুটি হাইকমিশন তল্লাট বিক্ষোভে উত্তাল হয়ে উঠল। বেকবাগানের পরে পুলিশ সেি মিছিলকে আর এগোতে দেয়নি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সৃষ্টি হয়।

২৩ ডিসেম্বর বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে খুনের প্রতিবাদে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে অভিযান করে বঙ্গীয় হিন্দু  জাগরণ মঞ্চ। তাদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেকবাগান। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেছে পুলিশ। ধর্ম অবমাননা করার অভিযোগ তুলে ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু যুবককে আগুনে পুড়িয়ে খুন করল মুসলিম জঙ্গিরা। প্রথমে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। তারপর তাঁকে গাছে বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস। গার্মেন্ট কারাখানায় কর্মরত ছিলেন তিনি। ভালুকাতেই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL