‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে। তাঁকে ঘিরে কয়েকদিন ধরে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। ‘পুষ্পা’ ঝুঁকে গেলেও এখনও রয়েছে তাঁর কিছু অনুগামী । জাহাঙ্গিরে মুক্তির দাবিতে বেশ কিছু বাসিন্দা বিক্ষোভ দেখাচ্ছিলেন। যার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গির খানের স্ত্রী। তবে কেন্দ্রীয় বাহিনী পথে নামতেই সমস্ত তর্জন গর্জন বন্ধ করে দৌড় দেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ  দিয়েছেন বিক্ষোভকারীরা। সেই ঘটনা ছিল দেখার মতো। 
মঙ্গলবার হঠাৎ করে জাহাঙ্গির খানের মুক্তির দাবিতে ফলতায় বহু মানুষ জমায়েত করেন। শুরু হয় প্রবল বিক্ষোভ। থানায় হামলা করার ছক ছিল বিক্ষোভকারীদের, এমনটাই অভিযোগ উঠেছে। সেই খবর পেয়েই হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি হাতে তেড়ে যায় আধাসেনা। তখনই উল্টোদিকে দৌড় দেন বিক্ষোভকারীরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা দেখা গিয়েছে আধাসেনার তাড়া খেয়ে বিক্ষোভকারীদের অনেকে পাশে থাকা পুকুরে ঝাঁপ দিচ্ছেন। তারপরেই কোনওমতে সাঁতার কেটে পুকুর পেরিয়ে উল্টোদিকের রাস্তায় উঠে দৌড় দিচ্ছেন। 
.

জাহাঙ্গির খান ছিলেন একসময়ের ফলতার দাপুটে তৃণমূল নেতা। তিনি অভিষেক বন্দ্যোপধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিট ছিলেন। অনেকেই বলেন জাহাঙ্গিরের দাপটে নাক ফলতায় বাঘে গরুতে একই ঘাটে জল খেত। এমনকি তাঁর ইশারাতে নড়ত গাছের পাতা। ২০২৬ সালের নির্বাচনে ফলতায় তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। তবে ভোটের দিন ন ব্যাপক বেনিয়মের অভিযোগ উঠলে নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। তারপর পুননির্বাচনের ৪৮ ঘণ্টা আগে নিজের নাম প্রত্যাহার করে নেন জাহাঙ্গির। তারপর থেকেই পলাতক ছিলেন তিনি। তারপর কিছুদিন আগেই তাকে গ্রেফতার করা হয়।   তাঁর বিরুদ্ধে ফলতা ও ডায়মন্ড হারবারের বিভিন্ন থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, বোমাবাজি এবং অস্ত্র আইনের একাধিক ধারায় একগুচ্ছ মামলা দায়ের হয়েছিল। 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়