তৃণমূলের হাতছাড়া হচ্ছে দমদম পুরসভাও, ইস্তফা পুরপ্রধান ও উপ পুরপ্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দমদম পুরসভায় বড়সড় প্রশাসনিক সঙ্কট।একের পর এক পদত্যাগের ধাক্কা দমদম পুরসভায়।একই দিনে ইস্তফা দিলেন পুরপ্রধান হরিন্দর সিং এবং ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট। মঙ্গলবার তাঁরা পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে নিজেদের ইস্তফাপত্র জমা দেন। এর জেরে দমদম পুরবোর্ড ভাঙনের মুখে বলে মনে করা হচ্ছে।

ইস্তফার কারণ হিসেবে পুরপ্রধান হরিন্দর সিং কর্মী সংকটের বিষয়টিকেই সামনে এনেছেন। তাঁর বক্তব্য, পুরসভায় পর্যাপ্ত কর্মী না থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিষেবা দিতে না পারলে পদে থেকে লাভ নেই বলেই মনে করেন তিনি। হরিন্দর সিং বলেন, ‘মানুষ পুরসভায় পরিষেবার জন্য আসেন। কিন্তু কর্মী না থাকায় সেই পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। কাজ করতে না পারলে শুধুমাত্র চেয়ার দখল করে রাখা ঠিক নয়।’ জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পুরসভায় নতুন কর্মী নিয়োগ বন্ধ রয়েছে। কাজের চাপ সামলাতে অবসরপ্রাপ্ত কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছিল। তবে নতুন সরকারের আপত্তির জেরে তাঁদেরও সরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই প্রশাসনিক সমস্যা আরও বাড়তে শুরু করে।

আরও পড়ুনঃ ‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে দমদম পুরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন হরিন্দর সিং। গত ১১ থেকে ১২ বছর ধরে তিনি পুরপ্রধানের পদে রয়েছেন। এর আগে উপ-পুরপ্রধান হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর দাবি, রাজনৈতিক পদ নয়, মানুষের পরিষেবাই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পরিষেবা ব্যাহত হওয়ায় বাধ্য হয়েই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়