NIA অফিসের সামনে শওকতকে ঘিরে ‘মাছ চোর’ স্লোগান, ডিম হাতে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: ধৃত শওকত মোল্লাকে ঘিরে তুমুল বিক্ষোভ NIA অফিসের সামনে। শনিবার ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। মাছ ও ডিম হাতে নিয়ে এখানে তাঁরা অপেক্ষা করছিলেন শওকত মোল্লার জন্য। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শওকতকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। ভাঙড় থেকে এদিন অনেকেই এসেছেন বিক্ষোভ দেখাতে। শওকতের দেখা পেয়েই মাছ চোর গানে নাচতে ও স্লোগান দিতেও শোনা গিয়েছে।

শনিবার এনআইএ-র নিউটাউনের অফিস থেকে প্রথমে শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে বিধাননগর হাসপাতালে। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা করে তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। এনআইএ অফিসের বাইরে এদিন জড়ো হয়েছিলেন বহু মানুষ। তাঁদের সবার অভিযোগ, একাধিক অন্যায় করেছে শওকত মোল্লা। তার জন্য মাছ ও ডিম হাতে নিয়ে অপেক্ষা করছিলেন তাঁরা। কিন্তু তাঁকে দ্রুত বের করে নিয়ে যাওয়া হয়েছে। বিধাননগর হাসপাতালেও বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। সেখানেও ‘চোর চোর’ স্লোগান উঠেছে।

এনআইএ অফিস, বিধাননগর হাসপাতাল, ব্যাঙ্কশাল কোর্টে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, জমি হাতিয়ে নেওয়া থেকে শুরু করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে অত্যাচার চালিয়েছে শওকত মোল্লা। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। এবার শওকত মোল্লা গ্রেফতার হতেই সাহস পেয়েছেন তাঁরা। সেই কারণেই বিক্ষোভ দেখানো হচ্ছে।  আদালত চত্বরে উঠেছে শওকত মোল্লা মুর্দাবাদ স্লোগান। সাধারণ মানুষের দাবি, চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক শওকত মোল্লাকে। শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। বাংলাদেশে পালাবার ছক করলেও সফল হননি শওকত মোল্লা।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের