পুজোর মরশুমে দিঘার জন্য স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর ছুটিতে দিঘা যাওয়ার পরিকল্পনা করছেন? উত্তরবঙ্গের পর্যটকদের জন্য এবার সুখবর। দুর্গাপুজোর মরশুমে দিঘার সমুদ্র সৈকতে ভিড় জমাতে এবার রেলের তরফে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ষষ্ঠীর দিন থেকেই মালদা টাউন থেকে দিঘার উদ্দেশে ছুটবে এই বিশেষ ট্রেন। ফলে উত্তরবঙ্গের যাত্রীদের দিঘা যাওয়ার জন্য কলকাতা বা অন্য কোনও জায়গায় এসে ট্রেন ধরার ঝক্কি অনেকটাই কমবে। শুধু যাওয়াই নয় দিঘা থেকে ফেরার পথেও এই বিশেষ ট্রেনেই মালদা টাউন পর্যন্ত পৌঁছনো যাবে। পুজোর ছুটিতে অল্প খরচে সমুদ্রের টানে দিঘা যাওয়ার পরিকল্পনা থাকলে এই ট্রেন নিঃসন্দেহে যাত্রীদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।

দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে ০৩৪৬৫ মালদা টাউন-দিঘা স্পেশাল ট্রেনটি ১৭ অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতি শনিবার মালদা টাউন থেকে দিঘার উদ্দেশে রওনা দেবে ট্রেনটি। অর্থাৎ মোট সাতটি ট্রিপ করবে এই বিশেষ ট্রেন। প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে ট্রেনটি। নির্ধারিত সময় অনুযায়ী রাত ১১টায় দিঘা পৌঁছবে। অন্যদিকে ফিরতি পথে ০৩৪৬৬ দিঘা-মালদা টাউন স্পেশাল ট্রেনটিও ১৭অক্টোবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতি শনিবার রাত ১১টা ৪০মিনিটে দিঘা থেকে ছাড়বে ট্রেনটি। পরের দিন অর্থাৎ রবিবার সকাল ৯টা ২০ মিনিটে মালদা টাউন পৌঁছবে।

আরও পড়ুনঃরেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

যাত্রাপথে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই ট্রেন। রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া, বর্ধমান, ডানকুনি, আন্দুল, মেচেদা, তমলুক, কাঁথি, নিউ ফরাক্কা এবং পাকুড় স্টেশনে থাকছে স্টপেজ। যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে রাখা হয়েছে ২টি থ্রি-টায়ার এসি কোচ, ৫টি স্লিপার কোচ, ৭টি জেনারেল কোচ এবং ২টি GSLRD। সব মিলিয়ে মোট ১৬টি কোচ থাকছে। দুর্গাপুজো থেকে কালীপুজো, ভাইফোঁটা এবং ছটপুজোর সময়েও চলবে এই বিশেষ ট্রেন। ফলে উৎসবের মরশুমে দিঘা ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের জন্য এই পরিষেবা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কনভয়ে ডিম-টমেটো ছোড়ার চেষ্টা, পুলিশের জালে মোদির প্রাক্তন সতীর্থ

বদলের বাংলার গতি বাড়াতে চারটি রুটে ‘নমো ভারত’ ট্রেনের প্রস্তাব শমীকের

ইজরায়েলের হাতে তেহরানের পরমাণু অস্ত্রের ঠিকানা হস্তান্তর, মোসাদ গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান