রেজিনগর উপনির্বাচনের আগে গ্রেফতার হুমায়ুন কবীরের দলের রাজ্য সম্পাদক, মিলল জালনোট ও আগ্নেয়াস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নাকা চেকিংয়ের সময় গাড়ি থেকে জালনোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার হলেন আম জনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল। শুক্রবার গভীর রাতে গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় তাঁর কাছ থেকে জালনোট , আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। একই গাড়িতে থাকা আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হরিহরপাড়ার গাড়িনামা এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় একটি স্করপিওকে থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়িতে ছিলেন আশিক ইকবাল-সহ দুজন। তল্লাশিতে ৫০০ টাকার ১০৮ টি জালনেট উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। পাশাপাশি দুটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং চারটি গুলিও পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। রাতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। আজ শনিবার আদালতে পেশ করা হলে তদন্তের প্রয়োজনে দু’জনের সাত দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।

আরও পড়ুন: MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

ঘটনার তদন্তে এখন একাধিক বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া জালনোট কোথা থেকে এল, কোথায় সেগুলি সরবরাহ বা ব্যবহারের পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা চলছে। উপনির্বাচনের আগে এই জালনোট উদ্ধারের কোনও যোগ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত তথ্য সামনে আসেনি।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে