পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব বর্ধমান ও ডোমজুড়: এবার গ্রেফতার জেলা পরিষদের সদস্য।ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের(Zela Parisad) সদস্য সনৎ মণ্ডল। তিনি বর্ধমান ২ নম্বর ব্লকের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ রয়েছে। বুধবার ধৃত সনৎ মণ্ডলকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার(Shaktinagar P.S.) পুলিশ। অন্যদিকে,দক্ষিণ ২৪ পরগানার কুলপি(Kulpi) থেকে গ্রেফতার চার বছরের পুরনো মামলার তৃনমুল সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহমান ওরফে রহিম মাষ্টার।

এর পাশাপাশি,তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত ডোমজুড় পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন। মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তোলাবাজি সংক্রান্ত একটি পুরনো মামলায় তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি অভিযান চালানো হয়।ধৃত জয়দীপ বর্মনকে বুধবার হাওড়া আদালতে (Howrah Court)পেশ করা হয়। এদিকে, তাকে পুলিশের গাড়িতে তোলার সময় আদালত চত্বরে বিজেপি কর্মীরা “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

জেলা পরিষদের কর্মাধক্ষ্য এবং তৃণমূল নেতা অজিত সাহা ও তার ভাই সুজিত সাহা গ্রেফতার হন।সুজিতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২৭ লক্ষ টাকা। ৬০০ উপরে কার্তুজ । ৬১ টি ব্যবহার করা গুলির খোল। ৫২টি বিদেশি দামি মদের বোতল। একটি স্পোর্টস শুটিং বন্দুক ও একটি স্মল শট গান ‌।দুজনকেই দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ।

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?