পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য তথা জেলার সবথেকে প্রাচীনতম পুরসভা তমলুক তথা তাম্রলিপ্ত পুরসভা। ২০২২ সালের পৌর নির্বাচনে পূর্বতন শাসকদল তৃণমূলের ক্ষমতায় আসে এই পুরসভা। ২০ ওয়ার্ড বিশিষ্ট এই পুরসভার ১৮ টি ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেন। কিন্তু চলতি বছর রাজ্যের পালাবদল হয়েছে। বিপুল ভোটে জয়লাভ করে রাজ্যে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। অবসান হয়েছে ১৫ বছরের তৃণমূল শাসনের। যদিও এ বছর বিধানসভা নির্বাচনের আগেই তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বদল করেছিল তৃণমূল। পুরসভার চেয়ারম্যান করা হয় তমলুকের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈদ্যনাথ সিনহাকে।

গতকাল সোমবার (২৯ জুন) বোর্ড মিটিংয়ে পুরসভার এক্সিকিউটিভ আধিকারিকের কাছে নিজের পদত্যাগপত্র তুলে দিয়েছেন তৃণমূল আমলের বিদায়ী পৌরপ্রধান বৈদ্যনাথ সিনহা। যদিও বিজেপি পরিচালিত নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই জেলায় জেলায় বিভিন্ন পুরসভা ও গ্রাম পঞ্চায়েত গুলিতে পৌরপ্রধান ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের ইস্তফার হিড়িক উঠেছে। এবার সেই তালিকায় নাম জুড়ল পূর্ব মেদনীপুর জেলার সদর শহর তমলুক তথা তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহার। গত ২১ জানুয়ারি তিনি এই পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ২০২২ সাল থেকে এই পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তমলুক রাজ পরিবারের সদস্য ড. দীপেন্দ্র নারায়ণ রায়। কিন্তু তিনি দলের চাপে ২৫ সালের নভেম্বরে ইস্তফা দেন। এরপর এই পুরসভার অন্তর্বর্তী চেয়ারম্যান করা হয় চঞ্চল খাঁড়াকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়। এরপর জানুয়ারিতে বৈদ্যনাথ সিনহাকে পৌরপ্রধান করা হয়েছিল।

এবার তিনিও দায়িত্ব থেকে পদত্যাগ করলেন। এই নিয়ে শেষ আট মাসে তাম্রলিপ্ত পুরসভায় পরপর তিনজন চেয়ারম্যান পদত্যাগ করলেন। তবে পদত্যাগের কারণ হিসেবে বিদায়ী চেয়ারম্যান বৈদ্যনাথ সাহা জানিয়েছেন, কয়েকদিন ধরেই শারীরিকভাবে তিনি অসুস্থ। সেই কারণে মানসিকভাবে চাপে রয়েছেন তিনি। এরপম অবস্থায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করা নিয়ে তাঁর সংশয় ছিল। শরীর ভাল নয়, তাই কাজে মন দিতে পারবেন না। তাই তার থেকে দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত বলে মনে করেছেন তিনি। তবে আপাততঃ তৃণমূল দল বদলানোর কথা ভাবছেন না তিনি। এই নিয়ে রাজ্যের নবমতম পুরপ্রধান পদত্যাগ করলেন।

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, কবে সন্তান ভূমিষ্ঠ হবে? রিল শেয়ার করে জানালেন নায়িকা

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল