নৃশংসভাবে খুন মহিলা সবজি ব্যবসায়ী ,পটাশপুরে চাঞ্চল্যকর ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে রাস্তার পাশ থেকে উদ্ধার মহিলার গলাকাটা দেহ। যা ঘিরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে।  জানা গিয়েছে, রাস্তায় উদ্ধার মহিলা পেশায় একজন সবজি ব্যবসায়ী। কিন্তু কে বা কারা তাঁকে খুন করল তা এখন জানা যায়নি।

প্রতিদিনের মত  বুধবার সকালে পটাশপুর ১ নম্বর ব্লকের বাসিন্দারা বাজার করতে বের হয়। আর সেই সময় রাস্তার পাশে একটি মহিলার রক্তাক্ত গলাকাটা দেহ তারা  দেখতে পান।  যা দেখে স্বাভাবিকভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়রা গিয়ে খবর দেয় পুলিশকে। খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ। নিহত মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পুলিশ জানিয়েছেন, নিহত মহিলা হলেন আরতি জানা। তিনি পূর্ব মেদিনীপুরের কাটাপুকুরিয়ার বাসিন্দা।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মঙ্গলবার রাতে আরতি দেবী কাজ করে ফেলার পথে দুষ্কৃতীরা হামলা চালায়। দুষ্কৃতীরা তাঁর টাকা পয়সা ও গয়না হাতিয়ে নেয়। এরপরেই   ওই মহিলাকে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।  তবে এখন সুস্পষ্টভাবে খুনের সম্পর্কে  কিছু জানাতে পারেনি পুলিশ। তদন্তের জন্য ওই মহিলার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।  কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে তা জানতে জোর কদমে তদন্তে নেমেছে পুলিশ।

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পের জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১২৫, এখনও নিখোঁজ বহু

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা