মদ খাওয়ার পয়সা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন ছেলের, গুরুতর আহত বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি,পূর্বস্থলী: মদ খাওয়ার টাকা না পেয়ে মাকে কুপিয়ে খুন করল গুণধর ছেলে। বাঁচাতে গিয়ে বাবা গুরুতর জখম।পূর্বস্থলীর মধুপুরে(Madhupur) নৃশংস ঘটনা। পুলিশ গুণধর ছেলেকে গ্রেফতার করেছে।পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত নিমদহ পঞ্চায়েতের মধুপুর গ্রামে মর্মান্তিক ও নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, মদ খাওয়ার টাকা না দেওয়ায় নিজের মাকেই কুপিয়ে খুন করল ছেলে। মৃত মহিলার নাম নুরজাহান বিবি(Nurzahan Bibi) (৬০)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী কিসমত শেখ(Kismat Sk.)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত হাসিবুল শেখ প্রায় প্রতিদিনই মদ্যপানের জন্য বাড়িতে টাকা চাইত।সোমবারও সে মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় ঘরের মধ্যেই বটি দিয়ে মাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে হাসিবুল। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নুরজাহান বিবি।মাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তের হামলার শিকার হন বাবা কিসমত শেখও। তিনিও গুরুতরভাবে আহত হন। চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকরা নুরজাহান বিবিকে মৃত বলে ঘোষণা করেন। আহত কিসমত শেখের অবস্থার অবনতি হলে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার(Purbasthali P.S.) পুলিশ। অভিযুক্ত ছেলে হাসিবুল শেখকে(Hasibul Sk.) গ্রেফতার করা হয়েছে। যে বটি দিয়ে মাকে খুন করেছে ছেলে তদন্তের সাথে পুলিশ সেটি আটক করেছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ধৃত গুণধর ছেলেকে মঙ্গলবার আদালতে পেশ করে তদন্তের স্বার্থে হেফাজতে নেবে পুলিশ।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর