পুরুলিয়ায় লরির সঙ্গে টোটোর ধাক্কায় মৃত্যু ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি : পুরুলিয়ায় যাত্রীবাহী টোটোর সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। আহত হয়েছেন ১১ জন। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরুলিয়ার নিতুরিয়া এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ বিয়েবাড়ি থেকে টোটোয় চেপে ফিরছিলেন কয়েকজন যাত্রী। সেইসময় পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ওপর ভামুরিয়া মোড়ের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ৫ জনের মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। জানা গিয়েছে, মৃতরা সবাই ওই এলাকারই বাসিন্দা। এই ঘটনায় আহতদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। দুর্ঘটনার পর ঘাতক লরির চালককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরও চালানো হয়।

এখানেই শেষ নয়, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রায় ২ ঘণ্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে রাখা হয়। শেষ পর্যন্ত পুলিশ এসে দুর্ঘটনা কমানোর জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।

 

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি