প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার, বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু যুগলের

বন্দে ভারত এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল যুগলের। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া রেল স্টেশনের অদূরে পুরুলিয়া এবং কোটশিলা রেললাইনের উপর। মৃ

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! বন্দে ভারত এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হল যুগলের। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া রেল স্টেশনের অদূরে পুরুলিয়া এবং কোটশিলা রেললাইনের উপর। মৃতদের নাম গঁন্ধু বাউরি (২৪) এবং পূর্ণিমা বাউরি (৩৫)। অর্থাৎ পূর্ণিমা গঁন্ধুর থেকে বয়সে অনেকটাই বড়। জানা গিয়েছে, দুজনের বাড়ি পুরুলিয়া সদর থানার কপুরবাগান এলাকায়। সূত্রের খবর, একই পাড়ার গঁন্ধু বাউরির সঙ্গে প্রেম ছিল পূর্ণিমার। কিন্তু পূর্ণিমার বাড়ির লোকজন গঁন্ধুকে মেনে নেয়নি। তাই তাঁরা পূর্ণিমার অন্যত্র বিয়ে ঠিক করেন। কিন্তু পূর্ণিমার মন পড়েছিল গঁন্ধুর কাছেই।

জানা যায়, আজ ভোরে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা পালানোর চেষ্টা করেছিলেন, নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি তাঁদের মৃত্যু নিছকই দুর্ঘটনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ। রেল পুলিশ তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পুরুলিয়া সরকারি হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার জোর তদন্ত শুরু করেছে। এই বিষয়ে আর কিছু জানা যায়নি। অন্যদিকে পরকীয়া সম্পর্ককে ঘিরে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতেও মর্মান্তিক ঘটনা ঘটেছে।

একজন মহিলার ভিন রাজ্যের প্রেমিককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। জানা যায়, পানিহাটির পশ্চিমপল্লী এলাকায় মেঘনাথ শীল নামে এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বিহারের বাসিন্দা মুকেশ সাউয়ের। বুধবার রাতে মদ্যপ অবস্থায় মেঘনাথ শীলের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে গালিগালাজ করেন মুকেশ। সেই সময় মেঘনাথ শীল ধারালো অস্ত্র দিয়ে মুকেশকে খুন করেন। এদিকে হাওড়ার আন্দুলেও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পরিবার প্রেমের সম্পর্ক না মানায় সিনেমা হলের ভিতরেই আত্মহত্যার চেষ্ট করেন যুগলের। এরপর তাঁদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হল কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করেন।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন