শিক্ষকের অভাবে ভর্তি বন্ধ স্কুলে, খাস বাংলায়

পড়ুয়া ও অভিভাবক- অভিভাবিকাদের দাবি, ওই স্কুলে দ্রুত পার্শ্ব শিক্ষক- শিক্ষিকা বা অতিথি শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হোক।

Share:

নিজস্ব প্রতিনিধি: একাদশ শ্রেণির (CLASS XI) বিজ্ঞান বিভাগে (SCIENCE STREAM) শিক্ষার্থী ভর্তি (ADMISSION) বন্ধ করেছে রঘুনাথপুরের শতাব্দী প্রাচীন বিদ্যালয়। এমনই অবস্থা ঐতিহ্যবাহী জিডি ল্যাং ইনস্টিটিউটের। বিজ্ঞান বিভাগে ভর্তি বন্ধ রাখার কারণ, ওই স্কুলের রসায়ন বিভাগে কোনও শিক্ষক- শিক্ষিকা নেই। ফলে মাথায় হাত বিদ্যালয়ে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীদের। প্রতিবাদ মুখর হয়েছে শহর। বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়ার দাবি তুলেছে শহর তৃণমূল কংগ্রেস।

পড়ুয়া ও অভিভাবক- অভিভাবিকাদের দাবি, ওই স্কুলে দ্রুত পার্শ্ব শিক্ষক- শিক্ষিকা বা অতিথি শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হোক। এভাবেই বিজ্ঞান বিভাগে ভর্তির ব্যবস্থা করুক বিদ্যালয়। অন্তত যত দিন না স্থায়ী শিক্ষক- শিক্ষিকা নিয়োগ করা হয়, ততদিন এভাবেই চলুক। দ্রুত বিজ্ঞান বিভাগে ভর্তির ব্যবস্থা করা হোক, এমনই দাবি শহর তৃণমূল কংগ্রেসের (TMC)।

উল্লেখ্য, বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চেয়ে ফর্ম জমা পড়ে অনেক। প্রতি বছরেই জেলার অন্যতম খ্যাত এই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা উচ্চ মাধ্যমিকে ভাল ফলও করে। সেই স্কুলেই এই অবস্থা, মেনে নিতে পারছে না বিদ্যালয়ের শিক্ষকরাও। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মণ্ডল বলেছেন, শিক্ষা সংসদের নিয়ম উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের প্রতি বিষয়ে শিক্ষক- শিক্ষিকা থাকতেই হবে। তা না হলে পড়ুয়াদের রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করা হতে পারে। জিনি ছিলেন তিনি ‘উৎসশ্রী’ পোর্টালে আবেদন জানিয়ে অন্য স্কুলে বদলি নিয়েছেন। ইতিমধ্যেই বিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে জেলা স্কুল পরিদর্শক, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও শিক্ষা দফতরে। প্রসঙ্গত, এই বিদ্যালয়ের পরীক্ষাগার ভাল। শিক্ষা ব্যবস্থার মান ভাল। অনেকেই তাই ভর্তি হতে চান। স্কুলও ঐতিহ্যবাহী। আবার অন্য স্কুলে ভর্তি হওয়ার সামর্থ্য নেই অনেকের। তাই বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়ার দাবি দিন দিন জোরদার হচ্ছে।

পরিচালন সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যার সমাধান করতে দ্রুত ডাকা হবে বৈঠক। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপিদ টুডু বলেছেন, শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

‘জ্ঞানেশ কুমারকে পদ্ম বিভূষণ দেওয়া উচিত’, মুখ্য নির্বাচন কমিশনারের পাশে শমীক

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর