রায়গঞ্জ: বারবার পাল্টেছে সমীকরণ, বিদায়ী বিধায়কের অগ্নিপরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করতে লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। তবে উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক সদর দফতর রায়গঞ্জ একটি সাধারণ ক্যাটেগরির বিধানসভা কেন্দ্র। যা ১৯৫১ সাল থেকে বাংলার নির্বাচনী মানচিত্রের অংশ। এটি রায়গঞ্জ লোকসভা আসনের অধীনে সাতটি বিধানসভার মধ্যে একটি। এই নির্বাচনী এলাকা সমগ্র রায়গঞ্জ পৌরসভা এবং রায়গঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত—বহিন, মারাইকুপ, গৌরী, কমলাবাটি ১ এবং কমলাবাটি ২ নিয়ে গঠিত। এখানে শহর ও গ্রামীণ ভোটারদের মিশ্রণ রয়েছে।

২০২৪ সালের উপনির্বাচন–সহ ১৮টি বিধানসভা নির্বাচন হয়েছে। রায়গঞ্জ মূলত কংগ্রেস দলের শক্তঘাঁটি ছিল। দলটি ১০ বার জয়লাভ করেছে। যার মধ্যে ১৯৯৬ থেকে ২০১৬ সালের মধ্যে টানা পাঁচটি জয়ের ধারাবাহিকতা রয়েছে। এই জয়গুলি রাজ্যে সিপিএমের রাজত্ব থাকাকালীনই এসেছিল এবং তৃণমূল কংগ্রেসের শাসনের শুরুর বছরগুলিতে অব্যাহত ছিল। কিন্তু তারপর লাগাতার সমীকরণ বদলেছে এই বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্র একদা ছিল কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির। পরে এই কেন্দ্রের চরিত্র বদলে যায়। এখানে বিজেপি পর্যন্ত জিতেছিল। পরে অবশ্য এই আসনের দখল নেয় তৃণমূল কংগ্রেস। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই আসনটি জেতেন বিজেপির কার্তিকচন্দ্র পাল।

তবে ২০২১ সালে পরিস্থিতির মোড় ঘুরে যায় যখন বিজেপি এই কেন্দ্রে আত্মপ্রকাশ করে। এখানে কৃষ্ণ কল্যাণী তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালকে ২০,৭৪৮ ভোটে পরাজিত করেন। একজন সুপরিচিত ব্যবসায়ী আগরওয়াল নির্বাচনের ঠিক আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন। কিন্তু জয়ের পর আবার তৃণমূলে ফিরে আসেন। তার দলত্যাগের ফলে ২০২৪ সালে একটি উপনির্বাচন হয়। যেখানে তিনি তৃণমূল প্রার্থী হিসেবে ৫০,০৭৭ ভোটে জয়লাভ করেন। যার ফলে রায়গঞ্জে তৃণমূলের এটিই প্রথম জয়। মজার ব্যাপার হল, ২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কৃষ্ণা কল্যাণীর জয়লাভ করলেও, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির আধিপত্য বজায় ছিল। ২০১৯ এবং ২০২৪ উভয় ক্ষেত্রেই, রায়গঞ্জ সংসদীয় আসনে তৃণমূল কংগ্রেস কল্যাণীকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু ২০১৯ সালে বিজেপি ৪২,২০২ ভোটে এগিয়ে ছিল এবং ২০২৪ সালে তাদের লিড ৪৬,৭৩৯ ভোটে পৌঁছেছিল।

২০২১ সালে রায়গঞ্জে ১,৯৮,৭৮০ জন নথিভুক্ত ভোটার ছিলেন, যা ২০২৪ সালে বেড়ে ২০৭,০৯৮ জনে দাঁড়িয়ে যায়। কিন্তু এবার এসআইআর পর্বে বহু মানুষজনকে হয়রানি ও হেনস্থার শিকার হতে হয়। বহু নাগরিকের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বোঝা যাবে কত ভোটার নথিভুক্ত হল রায়গঞ্জে বা বাদ পড়ল। ভৌগোলিকভাবে, রায়গঞ্জ কুলিক নদীর তীরে অবস্থিত। একাধিক শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি হল কল্যাণী সলভেক্স লিমিটেড। যার মালিক স্থানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সংস্থাটি রান্নার তেল উৎপাদন করে এবং অঞ্চলের মানুষজনের কাছে পৌঁছে দেয় বাণিজ্যেকভাবে। রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য, যা কুলিক পাখি অভয়ারণ্য নামেও পরিচিত।

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের