কাঁচড়াপাড়া রেল ওয়ার্কশপে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, গ্রেফতার ৩

কাঁচড়াপাড়া রেল ওয়ার্কশপের নাম ব্যবহার করে চলছে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। ভুয়ো পরিচয়পত্র ও নথি বানিয়ে চলছিল এই প্রতারণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁচড়াপাড়া রেল ওয়ার্কশপের নাম ব্যবহার করে চলছে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। ভুয়ো পরিচয়পত্র ও নথি বানিয়ে চলছিল এই প্রতারণা। বৃহস্পতিবার (৭ অগস্ট) মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ। মূল অভিযুক্তের নাম অশোক দাস। অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি প্রচুর মানুষকে রেলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করেছে।

কেননা রেলের মতো কেন্দ্রীয় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে সহজেই প্রতারণার ফাঁদে ফেলা যায়। সেটাই সুযোগ নিতেন প্রতারকরা। এমনকী কিছু মানুষকে কাঁচড়াপাড়া রেলওয়ার্কশপের অফিসের বাইরে ডেকে প্রতারণার ফাঁদে ফেলা হত। দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার। এবং প্রতারণার ফাঁদে পা দিয়েছেন একাধিক যুবক। RPF-এর কাছে এই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছিল। এরপরই ফাঁদ পেতে বুধবার মূল অভিযুক্তকে আটক করে রেলওয়ে পুলিশ (RPF)। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর কিছু ভুয়ো নথি উদ্ধার করে পুলিশ। এবং এই চক্রের আরও দু’জনকে আটক করা হয়েছে। এরপর তিন জনকেই বীজপুর থানায় তুলে দিয়েছে RPF।

স্থানীয় সূত্রে খবর, অশোক এক সময় কাঠের ব্যবসা করতেন। পরে সেই ব্যবসা ছেড়ে দেন। রেলকর্মী না হয়েও কাঁচরাপাড়া ওয়ার্কশপে কিছু রেলকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। বর্তমানে এই প্রতারণাচক্রে আর কে কে জড়িত আছেন তার তদন্ত করেছে পুলিশ। আদালত তিন জনকেই ৫ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এদিকে জানা যাচ্ছে, মূল অভিযুক্ত অশোক দাস তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন। কিন্তু তৃণমূলের কাঁচড়াপাড়া শহর সভাপতি বলেছেন, অশোক তৃণমূলের কর্মী নন। বিজেপির এক প্রাক্তন নেতার ঘনিষ্ঠ ছিলেন। এ নিয়ে রাজনৈতিক মহলেও উত্তেজনা শুরু হয়েছে।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে