গঙ্গাসাগর মেলার জন্য রেলের টিকিট বিক্রি ৩৮ লক্ষ টাকার

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এবারে গঙ্গাসাগর মেলার সময়ে টিকিট বিক্রির সুবাদে রেল ৩৮ লক্ষ টাকা নিজের ঘরে তুলতে পেরেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সরকার যে মেলার জন্য ১ পয়সাও খরচ করে না, দেশের সরকার যে মেলার জন্য ১ পয়সাও রাজ্যকে দেয় না, দেশের ক্ষমতাসীন হিন্দুত্বের সরকার যে মেলার জন্য ছিঁটেফোঁটাও সাহায্য করে না, সেই মেলাই পেয়ে গিয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম হিন্দুমেলার(Second Largest Hindu Fair)খেতাব। সেটাও আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) রাজ্যে। মকরসংক্রান্তির গঙ্গাসাগর মেলায়(Gangasagar Mela 2024) এবার রেকর্ড ভিড় হয়েছিল। এই মেলা এই বছর কোটিরও বেশি মানুষের সমাগম চাক্ষুষ করছে। সরকারি হিসাব বলছে মকরসংক্রান্তির দিনেই মেলায় ১ কোটির বেশি মানুষ আসার রেকর্ড হয়ে গিয়েছে। আর এবার সামনে এল গঙ্গাসাগর মেলার জন্য রেলের মোটা টাকা আয়ের খবর। পূর্ব রেল(Eastern Railway) সূত্রে জানা গিয়েছে, এবারে গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে তীর্থযাত্রীদের সুবিধায় পরিষেবা ও প্রযুক্তিগত দিক থেকে একাধিক বদল এনেছিল পূর্ব রেল। আর তার ফল মিলেছে হাতেনাতে। গতবছরের তুলনায় এই বছর রেলের টিকিট বেড়েছে ১২ শতাংশ। আর সেই সুবাদে রেল ৩৮ লক্ষ টাকা নিজের ঘরে তুলতে পেরেছে। তারপরেও অবশ্য গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দিতে নারাজ নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এবারে গঙ্গাসাগর মেলার জন্য শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে ভিড় উপচে পড়েছিল। ১২ থেকে ১৭ জানুয়ারি সাগরে যান ১ লক্ষ ৫৫ হাজার যাত্রী। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি। স্রেফ গঙ্গাসাগরের ওই ক’দিন ট্রেন পরিষেবা দিয়ে ভাড়া হিসেবে ৩৮ লক্ষ টাকা ঘরে তুলেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গত বছরের তুলনায় রেলের এই টিকিট বিক্রির হার ১২ শতাংশ বেশি। পূর্ব রেলের তরফে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার Mobile UTS Counter খোলা হয়েছিল। যে কারণে বয়স্কদের বাড়তি সুবিধা হয়েছে। টিকিট কাউন্টারে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন হয়নি। পর্যাপ্ত সংখ্যক রেলকর্মী বিশেষ প্রযুক্তির সাহায্যে স্টেশনে দাঁড়িয়ে টিকিট কেটে দিয়েছেন। রেলের দাবি, মোট বিক্রি হওয়া টিকিটের ১২ শতাংশ এই মোবাইল কাউন্টারের মাধ্যমে হাতে পেয়েছেন যাত্রীরা। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা, রেল পুলিস সহ একাধিক ব্যবস্থা করা হয়েছিল। মেলা চলাকালীন কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর ও শিয়ালদহ স্টেশনে বিশেষ নজরদারি চালিয়েছে রেল।  

১০৭ দিন ধরে রাজযোগ! শনির কৃপায় ভাগ্য ফিরছে ৫ রাশির জাতকদের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

বেকারদের জন্য বিরাট সুখবর, ৩০,০০০ শূন্যপদে গ্রুপ-ডি নিয়োগ, কোথায়?

চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে চান? কোজাগরী পূর্ণিমায় চুপিসাড়ে সেরে নিন ৫ কাজ

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

বিকেলের আড্ডা জমাতে বানিয়ে নিন ক্যাফে স্টাইলে ব্রাউন সুগার আইসড কফি, রইল সহজ রেসিপি

‘পুরভোটে লড়ছেন না, মমতা তৃণমূলেও ফিরছেন না’, সাফ জানালেন ফিরহাদ হাকিম

‘গৃহবন্দি’ রাখার শর্ত খারিজ তারেক সরকারের, ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরা অনিশ্চিত

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু