উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে তার দেখা নেই। গত কয়েকদিন ধরে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। কিন্তু অস্বস্তিকর গরম থেকে স্বস্তি মেলেনি। তবে এবার খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। আর কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বর্ষা।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ধীরে ধীরে মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। আরও কিছুদিন সময় লাগতে পারে। জানা, উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে ও মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দুই দিনের মধ্যে বর্ষা আসার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সেইমতো শনিবার সকাল থেকে কলকাতার আকাশের মুখ ছিল ভার। বাতাসে জলীয়বাষ্প ভরপুর থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হচ্ছে।

সূত্রের খবর, মৌসুমী অক্ষরেখা এতদিন উত্তর দিনাজপুরের ওপর বিস্তৃত ছিল। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে আগেই বর্ষা প্রবেশ করেছে। আর দুই দিনের মধ্যে রাজ্যের অন্যান্য জেলাতেও বর্ষা প্রবেশ করবে বলে জানানো হয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়। এই এলাকাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাতেও বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গী হবে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বলা হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মহালয়া শুভ না অশুভ? জানুন পিতৃপক্ষ-মাতৃপক্ষের সন্ধিক্ষণের আসল কাহিনি

কীভাবে দেবতাদের সম্মিলিত শক্তিতে মহাশক্তির রূপ নিলেন দেবী দুর্গা?

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী