আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘন কুয়াশা আর মেঘলা আকাশে ঘুম ভাঙল বাংলার

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণাবর্তের জেরে বাংলায় যে আরও এক দফা বৃষ্টি ঝরবে সেটা আগেই জানিয়ে দিয়েছিল হাওয়া অফিস। রবি সকালের আবহাওয়া যেন সেই বৃষ্টি ঝরারই ইঙ্গিত দিচ্ছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ বাংলা জুড়ে সব জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। সেই সঙ্গে আকাশ ঢাকা পড়তে শুরু করে দিয়েছে মেঘও। তবে তার মধ্যেও কিছুটা হলেও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। রবি সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এদিন সকালে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ডের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। আবার রাজ্যে পা রেখেছে একটি পশ্চিমী ঝঞ্ঝাও। এই দুইয়ের সংঘাতেই এদিন থেকেই বাংলায় বৃষ্টি ঝরার আশঙ্কা দেখা দিয়েছে।

বঙ্গোপসাগরের গরম জলীয় বাষ্প ও পশ্চিমী ঝঞ্ঝার ঠাণ্ডা হাওয়ার সঙ্ঘাতে স্থানীয় ভাবে উলম্ব বজ্রগর্ভ মেঘের জন্ম হতে পারে এদিন সতর্ক করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কেননা এই ধরনের মেঘ থেকে বজ্রপাতের তীব্র আশঙ্কা থাকে। আবহাওয়া দফতরের দাবি এদিন, কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশপাশি দক্ষিণবঙ্গের বাকি সব জেলাই এদিন ভিজবে বৃষ্টিতে। সোমবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার থেকে বাদ যাবে না কলকাতাও।

তবে সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আবহাওয়ার বদল হতে শুরু করবে। ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ। মঙ্গলবার থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এদিন দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে পুরোপুরি পরিষ্কার হবে আকাশ।

Published by:

Share Link:

More Releted News:

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

হিংসা রুখতে ৮ দফা দাওয়াই, সব থানাকে একগুচ্ছ নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের

‘২২৬টির বেশি আসন পেয়ে সরকার গড়ব আমরাই’ দৃপ্ত কণ্ঠে ঘোষণা মমতার

১ মে কম চলবে কলকাতা মেট্রো, পরিষেবা শুরু–শেষের সূচি জেনে নিন

ভোট মিটতেই বেহালার পর্ণশ্রীতে দুই ভাইকে মারধরের অভিযোগ, গ্রেফতার একাধিক

লক্ষ্মীবারেই খুলে গেল মদের দোকান, আবার কবে পড়তে চলেছে ঝাঁপ?‌ চর্চা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ