রাজ্যে প্রবেশ করছে নিম্নচাপ, ভাসবে উত্তর! রেহাই নেই দক্ষিণের

তবে শুধুই উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গেও এই নিম্নচাপ আরও একবার প্রভাব ফেলেছে। রবি দুপুরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বঙ্গে বৃষ্টির ভ্রূকুটি। গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শোচনীয় অবস্থা দুই মেদিনীপুর, বাঁকুড়া, আসানসোল-দূর্গাপুর, হাওড়া ও হুগলির একাধিক জায়গা। এর মাঝে লাগাতার লক্ষাধিক কিউসেক জল ছাড়ার জন্য বন্যায় ভেসে গিয়েছে গ্রামের পর গ্রাম। এর মাঝে ফের বৃষ্টির পূর্বাভাসে কাঁপছে বাংলা। যে গভীর নিম্নচাপটি মায়ানমারের উপকূলে জন্ম নিয়ে দক্ষিণবঙ্গে তাণ্ডব চালিয়েছিল সেটিই ঝাড়খণ্ড হয়ে শনিবার পশ্চিম বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছিল। যা আজ রাতেই উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের রংপুরে গিয়ে প্রবল বৃষ্টি দেবে।

আজ সন্ধ্যায় আলিপুর হাওয়া অফিস বুলেটিনে জানিয়েছে, এই নিম্নচাপের জেরেই রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টি-(২০ সেন্টিমিটারের বেশি)-র সম্ভাবনা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙেও। রয়েছে পাহাড়ে ধ্বস নামার সতর্কতা। রবিবার সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদার বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে কলকাতাতেও।

তবে শুধুই উত্তরবঙ্গে নয়, দক্ষিণবঙ্গেও এই নিম্নচাপ আরও একবার প্রভাব ফেলেছে। রবি দুপুরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। আগামী সোমবার এই পরিস্থিতি থাকবে বলে সন্ধ্যায় জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর।

ভক্ত সেজে মন্দিরে প্রবেশ, সুযোগ পেতেই প্রতিমার গয়না লুট! গ্রেফতার ১

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের