রাজ্য থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদায় নিচ্ছে বর্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই খবর জানিয়ে বলা হয় ,এর ফলে আগামী চার দিন উত্তরবঙ্গ(North Bengal) সহ গোটা রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। তবে আসন্ন কালীপুজোর আগে ১৮ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান(North Anadaman) এবং সংলগ্ন দ্বীপপুঞ্জ এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, সেই নিম্নচাপ সাইক্লোনে  রূপান্তরিত হতে পারে ,২০ অক্টোবর নাগাদ ।

আগামী সোমবারের পর ওই সাইক্লোন (Cyclone)সম্পর্কে তথ্য জানাতে পারবে আলিপুর আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত এই বিষয়ে বলার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি বলে আলিপুর আবহাওয়া(Weather) দপ্তরের আবহাওয়াবিদরা দাবি করেন। তাই এখনই ওই সাইক্লোন এবং নিম্নচাপকে ঘিরে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কতটা পরিবর্তিত হবে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের মনে। জানা গিয়েছে, শনিবার ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির (Rain)সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি কলকাতা, হাওড়া ,এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।

আগামী কয়েক দিন আবহাওয়া শুষ্ক থাকার দরুন দিনের তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গ থেকে শনিবার বর্ষা বিদায় নেয় ।এবার রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গ থেকেও এ বছরের মত বিদায় নিচ্ছে বর্ষার মরসুম। কিন্তু কালীপুজোর(Kali Puja) আগে সাইক্লোন আর নিম্নচাপকে কেন্দ্র করে দুর্যোগের আশঙ্কা ক্ষীণ হলেও তা কিন্তু থেকেই যাচ্ছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর