বিজেপি কর্মীর বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,রাজারহাট : উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের শিখরপুর আরবেলিয়ার বিজেপি কর্মী অলোক মন্ডলের(Alok Mondal) বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসে। এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ দায়ের হয় রাজারহাট থানায়। গত ২৮ তারিখ নাবালিকাকে বাড়িতে একা পেয়ে মদ্যপ অবস্থায় ধর্ষণ করার চেষ্টা করে বলে নাবালিকার পরিবারের অভিযোগ।রাজারহাট থানায় অভিযোগ দায়ের হয়।

পুলিশ বিজেপির কর্মী অলোক মন্ডলকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দশ বছর জেল খাটা আসামী অলোক মন্ডল। তার স্ত্রী আগুনে পুড়ে মারা যায়। সেই মামলায় দশ বছর জেল হয়েছিল এই বিজেপি কর্মী অলক মন্ডলের । তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে রাজারহাট থানার পুলিশ।অভিযুক্ত বিজেপি কর্মী অলোক মন্ডলকে বুধবার বারাসত আদালতে পেশ করা হয়।নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় রাজারহাট থানার(Rajarhat P.S.) পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাবালিকার মেডিকেল টেস্ট করিয়েছে।

নাবালিকার গোপন জবানবন্দি আদালতে রেকর্ড করানোর প্রক্রিয়া শুরু হয়েছে।এই ঘটনাকে নিশানা করেছেন রাজারহাটের তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপি নেতারা নানা ধরনের যে রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত এই ঘটনা ফের প্রমাণ করল। অপরদিকে রাজারহাটে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে আইন আইনের পথে চলবে। কেউ ব্যক্তিগতভাবে কোন অপরাধের সঙ্গে যুক্ত হলে আইনগতভাবে তার বিচার হবে। তবে অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ার আগে বড় প্রয়োজন। তবে এর পেছনে রাজনৈতিক কোন উস্কানি আছে কিনা।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির