ভোটারের ঠিকানায় স্থানীয় ক্লাবের নাম, একাধিক বানানে ভুল, সংশোধিত তালিকা ঘিরে চাঞ্চল্য নিউটাউনে

Share:

নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি: ভুলে ভালে ভরা ভোটার খসড়া তালিকা। শনিবার প্রকাশিত হয়েছে২০২৬ সালের সংশোধিত ভোটার তালিকা। সেই তালিকা প্রকাশিত হতেই দেখা যাচ্ছে ভুলে ভরা সংশোধিত ভোটার তালিকা।রাজারহাট – নিউটাউন বিধানসভার অন্তর্গত বাগুইআটি জগৎপুরের আদর্শপল্লীর ২০ নম্বর ওয়ার্ডের পার্ট নম্বর১১৭’র এক ভোটারের নামের পাশে ঠিকানাতে লেখা হয়েছে স্থানীয় এক ক্লাবের নাম। ওই ভোটারের নাম সোমেশ বিশ্বাস(Samesh Biswas)। তার পিতার নাম রামকান্ত বিশ্বাস। ওই ভোটারের বয়স ৫১ এবং লিঙ্গ পুরুষ ।এত অবদি ঠিক রয়েছে। কিন্তু ঠিকানার জায়গায় অর্থাৎ বাড়ির নম্বরের জায়গায় জ্বলজ্বল করে লেখা রয়েছে স্থানীয় ক্লাব ‘ঐকতান’ এর নাম। ওই ভোটারের সিরিয়াল নম্বর ৪৫৮।

রাজারহাট নিউটাউন বিধানসভার বাগুইআটি জগৎপুরের আদর্শপল্লীর ২০ নম্বর ওয়ার্ডের  অধিকাংশ ভোটারের নাম অথবা পদবিতে বাংলায় বানানে ভুল জ্বলজ্বল করছে গোটা ভোটার তালিকা জুড়ে। রায় পদবির নামের বানান সংশোধিত ভোটার তালিকায় এসেছে রাঈ বলে। ক্ষুব্ধ এলাকার ভোটাররা। রাজ্যের শাসক দলের নেতৃত্বের অভিযোগ ,বাংলায় বানানে ভুল করে বাংলার প্রতি বঞ্চনা করেছে কমিশন। অন্যদিকে যে ভোটারের বাড়ির ঠিকানাতে স্থানীয় ক্লাবের নাম দেওয়া হয়েছে সেই ঘটনায় ‘ঐকতান’ ক্লাবের পক্ষ থেকে কমিশনের কাছে নালিশ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ক্লাবের সম্পাদক সুমন বিশ্বাস(Suman Biswas) বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে জানিয়েছেন। শুধু তাই নয়, ওই এলাকার ভোটার প্রদীপ বিশ্বাস ,জয়ন্ত বিশ্বাস, কেশব বিশ্বাস সহ একাধিক বৈধ ভোটারের নামে পাশে ‘বিচারাধীন ‘বলে জানানো হয়েছে কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায়।

যদিও ভোটার তালিকায় বেশ কিছু ভুল আছে এ কথা শনিবার তালিকা প্রকাশ করার পর স্বীকার করে নিয়েছেন সিইও মনোজ আগরওয়াল(CEO Manoj Agarwal)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন যাদের এই ধরনের কোন ভুল থাকবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলে পরবর্তীকালে আবার সংশোধিত করা হবে। কিন্তু এখান থেকেই প্রশ্ন দেখা দিচ্ছে ভুল হয়েছে বলে দায় এড়াতে পারে কি নির্বাচন কমিশন ? দীর্ঘ সাড়ে চার মাস ধরে চলা SIR কর্মসূচি শেষ হওয়ার পর সংশোধিত ভোটার তালিকায় জীবিতকে মৃত, মৃত ভোটারকে জীবিত এবং এর পাশাপাশি নামের বানান ভুল।ভোটারের ঠিকানাতে কোথাও ক্লাবের নাম কোথাও বা অন্যের বাড়ির নম্বর প্রকাশিত হয়েছে।

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

দেশে চালু হচ্ছে প্লাস্টিক নোট! শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গণপিটুনিতে প্রাণ হারাল প্রৌঢ়

‘১ অগস্ট থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জনগণনা চলবে’,জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্কুলছাত্রীদের জন্য সুখবর, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ রাজ্য সরকারের

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

অশান্তিতে জড়িত থাকার অভিযোগ, গ্রেফতার ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান

পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তে ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভান্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে, অভিযোগ দায়ের মহিলার