এই মুহূর্তে




নেই কাজ খই ভাঁজ, রাজভবনের নাম মুছে দিলেন রাজ্যপাল আনন্দ বোস

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজভবনের নাম বদলে গেল। ঐতিহাসিক আমলের ছাপ সরিয়ে নতুন নাম হল ‘লোকভবন’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত শনিবার থেকেই কার্যকর হল। একথা ঘোষণা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই রাজভবনের X হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে ‘লোকভবন’।জানা যাচ্ছে, রাজভবন যেহেতু মানুষের জন্য সে কারণে শনিবার থেকে রাজভবনের নাম পরিবর্তন করে ‘লোকভবন’ রাখা হচ্ছে। রাজ্যপাল নিজেই বোর্ড পরিবর্তন করছেন রাজভবনের।শনিবার রাজভবনের নাম পরিবর্তন করার পর রাজ্যপাল সি ভি আনন্দ বোস(Govonor C. V. Anand Bose) কলকাতা শহরের রাস্তায় নামেন।সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন। চায়ের দোকানে শীতের দুপুরে মাটির ভাড়ে চুমুক দেন। ছোট ছোট ছেলে মেয়েদের তিনি চকলেট উপহার দেন।কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে এই রাজভবনের নাম বদল করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে রাজভবনের নাম বদলে লোক ভবন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। শনিবার দুপুরে রাজ্যপাল নিজের হাতে রাজভবন লেখা বিভিন্ন ফলক সরিয়ে লোভ ভবন লেখা ফলক লাগিয়ে দেন। রাজভবনের যুক্তি হল সাধারণ মানুষের সমস্যা সমাধান করা হচ্ছে মূল লক্ষ্য তাই রাজভবনের নাম বদল করা হল। শনিবার দুপুরে ভিক্টোরিয়ার কাছে গিয়ে চায়ের দোকানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। রাজভবন থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এক্স হ্যান্ডেলে বার্তা দিতে গিয়ে বলেন, ২০২৩ সালে ২৭শে মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যপাল সি ভি আনন্দ বোস এর অনুরোধে তৎকালীন রাজভবনের(Rajbhavan) প্রতীকি চাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) হাতে তুলে দিয়েছিলেন এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হয় মানুষের রাজভবন জন রাজভবন এর একটি নতুন অধ্যায়।

 

জনরাজ ভবনের ধারণার পেছনে ছিল মানুষকে রাজভবনের আরো কাছাকাছি নিয়ে আসার আকাঙ্ক্ষা মানুষের আশা স্বপ্ন সমস্যা বলি ও প্রত্যাশা কে গুরুত্ব দিয়ে ভবনটিকে জীবন্ত করে তোলা। ঐতিহাসিক স্থাপনা ভয়ের প্রতীক না থেকে সকলের জন্য উন্মুক্ত মানবিক এই ছিল মূল উদ্দেশ্য। গত তিন বছরের জন্য রাজভবন মানুষের জন্য বহু সৃজনশীল এবং কল্যাণমুখী কাজকর্ম বাস্তবায়ন করেছে। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো মূল উদ্দেশ্য। রাজ্যের যে কোন প্রান্তে হিংসা প্রাকৃতিক বিপর্যয় কিংবা নির্যাতনের অভিযোগ উঠলে রাজভবন মানুষের দ্বার প্রান্তে পৌঁছে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রূপান্তর মুখী নেতৃত্বে দেশের মানুষ আজ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে উন্নয়নমুখী জাতি গঠনের পথে বিকশিত ভারতের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রায় ২৫ নভেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের সকল রাজভবন ও রাজ নিবাসের নাম যথাক্রমে লোক ভবন ও লোক নিবাস করা হয়েছে। পশ্চিমবঙ্গের তৎকালীন রাজভবন এবং তাঁর অধীনস্থ সকল ভবন এখন থেকে সর্বজনীনভাবে লোকভবন(Lokbhavan) নামে পরিচিত হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলে প্রকাশিত হবে বঙ্গের খসড়া তালিকা, সোমেই দেখা যাচ্ছে BLO অ্যাপে

ডেবরায় বিজেপিকে ধরাশায়ী করে কৃষি সমবায় ভোটে সবুজ ঝড়

যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

মদনমোহন মন্দিরের প্রণামীর টাকা গুনতে ১৪ জন, আনা হল ৮ বস্তা

যুবভারতীকাণ্ডে মমতার তদন্ত কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জোড়া মামলা

ফরাক্কায় কুপিয়ে খুন পঞ্চায়েত সমিতির সদস্যার দেওরকে , চাঞ্চল্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ