রাজবংশীরাই এবার বিজেপির বিরুদ্ধে, বিদ্রোহী নেতা নির্দল প্রার্থী

দ্বারিকানাথের দাবি, ‘রায়গঞ্জ আসনে ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিকে বঞ্চিত করেছে বিজেপি। তাই আমি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছি।’

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের আবেগ, মনকে নিয়ে চূড়ান্ত ছেলেখেলা করে এসেছে বিজেপি(BJP)। একই সঙ্গে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্রও করে এসেছে। আর সেই কাজের এবার নিট রেজাল্ট বিজেপিকে ভোগ করতে হচ্ছে ২৪’র ভোটে। উনিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের(North Bengal) ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টিই গিয়েছিল বিজেপির দখলে। সেই জয়ের পিছনে ছিল রাজবংশী(Rajbangshi) মানুষদের সমর্থন। কোচবিহার থেকে জলপাইগুড়ি মায় রায়গঞ্জেও(Raiganj) বিজেপির জয়ের নেপথ্যে ছিল রাজবংশী অঙ্ক। কিন্তু এবার সেই অঙ্ক আর মেলাতে পারছে না বিজেপি। রাজবংশীরাই এখন বিজেপির বিরুদ্ধে চলে যাওয়ায় পদ্মশিবির রীতিমত ভিরমি খাচ্ছে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পালের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন দলেরই রাজবংশী নেতা দ্বারিকানাথ বর্মন। দ্বারিকানাথের দাবি, ‘রায়গঞ্জ আসনে ভূমিপুত্র রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিকে বঞ্চিত করেছে বিজেপি। তাই আমি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছি।’

পুলিশের চাকরি থেকে ২০১৭ সালে অবসর নেওয়ার পরই রায়গঞ্জের ছটপড়ুয়া গ্রামের বাসিন্দা দ্বারিকানাথের রাজনীতিতে প্রবেশ। ২০১৮’র পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। তাঁকেই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা করে দল। কিন্তু দল পরিচালনা নিয়ে জেলা বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে ক্রমশ তাঁর দূরত্ব বাড়তে থাকে। তিনিও বিজেপি থেকে বহিষ্কৃত বিশ্বজিৎ লাহিড়ী, বীণা ঝা সহ বিক্ষুব্ধদের সঙ্গে দণ্ডি যাত্রা সহ একাধিক কর্মসূচিতে যোগদান করেন। এবার তিনি অখিল ভারতীয় রাজবংশী সমাজের হয়ে ভোটের ময়দানে নামছেন। তবে বিজেপি বনাম বিজেপির এই লড়াইয়ে, রায়গঞ্জের পদ্মপার্টির ক্ষমতাসীন গোষ্ঠী কার্যত দিশেহারা। অনেকে তো ধরেই নিয়েছেন, যুদ্ধের আগেই বিজেপি এই আসনে হেরে বসে আছে। গতবারের জেতা আসন এবার চোখ বুজে তৃণমূলের(TMC) ঝুলিতে যেতে বসেছে। হয়তো বামেরা বা কংগ্রেস এখানে দ্বিতীয় স্থানে উঠে আসবে। বিজেপির ঠাঁই শেষ পর্যন্ত কোথায় হয় সেটাই দেখার।

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী