রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

Share:

নিজস্ব প্রতিনিধি: রামকৃষ্ণ পরমহংসদেবের নামে বিশ্ববিদ্যালয় করতে চায় রাজ্য সরকার। তাই ‘রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল, ২০২৪’ বিধানসভায় পাশ হয়েছিল ডিসেম্বর মাসে। কিন্তু এক বছরের বেশি সময় কেটে গিয়েছে। অথচ ওই বিলে এখনও ‘সম্মতি’ দেয়নি রাজভবন। তাই আগরপাড়ায় ভবন–সহ যাবতীয় পরিকাঠামো নিয়ে সম্মতির দিন গুনছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই নিয়েই ব্যারাকপুর আদালতের এক আইনজীবী বীরেন্দ্রনাথ ভকত আরটিআই ২০০৫ অনুযায়ী ওই বিলের সাম্প্রতিক স্ট্যাটাস জানতে চান। জবাবে রাজভবন যা জানিয়েছে, তাতে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। রাজ্যপালের সচিবালয়ের উপসচিব লিখিতভাবে ওই আইনজীবীকে জানান, আপনি যে তথ্য জানতে চাইছেন, আরটিআই, ২০০৫’এর সেকশন ৮(১)জে, অনুযায়ী তা দিতে ‘বাধা’ আছে। আরটিআই’য়ের ওই ধারা অনুযায়ী, ব্যক্তিগত তথ্য, পরিবার, স্বাস্থ্য, সম্পত্তির বিষয়ে কোনও তথ্য চাওয়া যায় না। জনস্বার্থের সঙ্গে যুক্ত নয় এমন ব্যক্তিগত কোনও তথ্য জানতে চাওয়া যায় না।

এদিকে এই তথ্য চাও কেমন করে ‘ব্যক্তিগত’ হল সেটা বুঝতে পারছেন না আইনজীবী বীরেন্দ্রনাথ ভকত। তাই এখন হতাশা শোনা গেল, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দের গলাতে। তবে রাজভবনে পড়ে রয়েছে আরও দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল। এক, টালিগঞ্জের ‘দ্য ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল’ দুই, হুগলির ধনেখালির ‘রবীন্দ্রনাথ টেগোর ইউনিভার্সিটি বিল’। এই বিষয়টি নিয়ে রাজভবনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছে শাসকদল থেকে অধ্যাপকরাও। আর রাজভবন থেকে পাওয়া সাফাইকে সকলে চাঞ্চল্যকর বলে তকমা দিয়েছেন।

অন্যদিকে এই খবর এখন চাউর হয়ে গিয়েছে। তাতে আবার নতুন করে রাজ্য–রাজ্যপাল সংঘাত হতে পারে বলে মনে করা হচ্ছে। সামনেই রাজ্য বাজেট। সেখানে বিষয়টি উত্থাপন হতে পারে। তবে রাজভবনের জবাবে অবাক হয়েছেন আইনজীবী বীরেন্দ্রনাথবাবু। এই জবাব পেয়ে আইনজীবী বীরেন্দ্রনাথ ভকত বলেন, ‘জবাবে আরটিআই অ্যাক্টের যে ধারার উল্লেখ করা হয়েছে, ওই ধারায় ব্যক্তিগত তথ্য চাওয়া যায় না। আইনজীবী হিসাবে সেটা জানি। কিন্তু আমি তো জানতে চেয়েছিলাম, ওই বিশ্ববিদ্যালয় বিলের সাম্প্রতিক স্টেটাস। সেটা কেমন করে ব্যক্তিগত হল?‌ বিশ্ববিদ্যালয় স্থাপন সরাসরি জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত। সে সম্পর্কে জানতে চেয়েছিলাম। তা ব্যক্তিগত তথ্য হয় কেমন করে?‌’

এছাড়া এই বিষয়টি নিয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দের কথাতেও এমন ঘটনা উঠে এসেছে। গোটা বিষয়টিতে স্বামী নিত্যরূপানন্দের কথায়, ‘প্রতিষ্ঠাতা সম্পাদক স্বামী নিত্যানন্দ এই বিশ্ববিদ্যালয় তৈরির স্বপ্ন দেখেছিলেন। ঠাকুর রামকৃষ্ণের নামে কোথাও কোনও বিশ্ববিদ্যালয় নেই। ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের ভাবধারার উপর ভিত্তি করেই এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কথা। অথচ রাজভবনে এই বিল আটকে রয়েছে। তার সাম্প্রতিক স্টেটাস সম্পর্কে কোন সঠিক তথ্য জানা গেল না। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যের!’

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?