রানাঘাটে সরকারি চিকিৎসক পরিচয় দিয়ে প্রসূতি মহিলাদের ভিডিও কল করে যৌন হেনস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা এক ভুয়ো চিকিৎসকের পর্দা ফাঁস করল রানাঘাট থানার পুলিশ। রানাঘাট পৌরসভা(Ranaghat Municipality) এলাকার কয়েকজন প্রসূতিকে সরকারি ডাক্তার পরিচয় দিয়ে ভিডিও কল(Video Call) করে তাদের যৌন হেনস্থা করার অভিযোগে বর্ধমান থেকে এক ভুয়ো ডাক্তারকে গ্রেফতার করল রানাঘাট থানার(Ranaghat P.S.) পুলিশ। সূত্রের খবর, গত বুধবার দুপুরে জনৈক এক ব্যক্তি নিজেকে রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে রানাঘাট পৌরসভার নার্সিং বিভাগে ফোন করে ও পুরসভার আশা কর্মীদের তাদের এলাকার প্রসূতি মা’দের বাড়ী গিয়ে তাদের নম্বর দিতে বলে। ডাক্তার বলেছে ভেবে কোনো কিছু না ভেবেই পুরসভার নার্সিং বিভাগ বিভিন্ন আশাকর্মীদের সেই নির্দেশ দিয়েও দেয়।

অভিযোগ, এর পরই রানাঘাট পুরসভা এলাকার বাসিন্দা এক প্রসূতি রানাঘাট থানায় অভিযোগ দায়ের করে যে ওই ডাক্তার পরিচয় দেওয়া ব্যক্তি ভিডিও কলেই তাকে যৌন হেনস্থা করেছে। বিষয়টি পৌরসভাকে জানানো হলে পুরসভার পক্ষ থেকেও রানাঘাট থানায়(Ranaghat P.S.) অভিযোগ দায়ের করা হয়। আর এর পরই ভিডিও কল করা মোবাইল নম্বর অনুসন্ধান করে রানাঘাট থানার IC এর নেতৃত্বে রানাঘাট পুলিশ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে শুক্রবার রাতে বর্ধমান থেকে ওই দুস্কৃতীকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে একাধিক সিম থেকে ওই ব্যক্তি শুধুমাত্র রাজ্য সরকারের স্বাস্থ্য পরিষেবাকে টার্গেট করে বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় নিজেকে সেখানকার স্থানীয় হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে আশাকর্মীদের(Asha Karmi) ব্যবহার করে এই যৌন হেনস্থা করছিল। শুধু মাত্র স্বাস্থ্য ব্যবস্থাকেই কালিমা লিপ্ত করার চেষ্টা, নাকি এর পিছনে কোনো ব্যাকমেলিং উদ্যেশ ছিল নাকি ডার্ক ওয়েবসাইটে সেই ভিডিও কলের স্ক্রীন রেকর্ডিং বিক্রির চক্রও এর পিছনে সক্রিয় রয়েছে কিনা জানতে শনিবার রানাঘাট পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে(Ranaghat Court) পেশ করে। ঘটনার তদন্ত চালাচ্ছে রানাঘাট থানার পুলিশ।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির