মণ্ডল সভাপতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র রানাঘাটে বিজেপির কার্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে জেলা পার্টি অফিসের সামনে হাতে পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। তুমুল বিক্ষোভ, ভাঙচুর। টাকার বিনিময়ে বিজেপি সবকিছুই করতে পারে, পাল্টা বিজেপিকে খোঁচা তৃণমূলের।নদিয়ার রানাঘাট(Ranaghat) ভারতীয় জনতা পার্টির জেলা পার্টি অফিসের সামনে এবার রীতিমতো বিক্ষুব্ধ দলেরই অন্যান্য সদস্যরা বিক্ষোভ দেখালো ও ভাঙচুর চালাল। তাদের দাবি নির্বাচনের মধ্যে দিয়ে মণ্ডল সভাপতি করা হচ্ছে রাজ্যজুড়ে ।সেখানে নদিয়া জেলার(Nadia District) জেনারেল সেক্রেটারি টাকা খেয়ে নিজের পছন্দমত মণ্ডল সভাপতি করে দিচ্ছে বিভিন্ন জায়গায় ।

তাদের দাবি যে তিন নম্বরে ছিল তাকে এক নম্বরে এনে করে দেওয়া হচ্ছে মণ্ডল সভাপতি এবং নিজের পছন্দমতো জেলা নেতৃত্ব সঙ্গে নিয়ে এই কর্মকাণ্ডগুলো করে বেড়াচ্ছে। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মণ্ডল সভাপতি ঠিকভাবে নির্বাচন হবে ততক্ষণ তারা আন্দোলন চালাবেন ।তবে যদি ঠিকঠাক ভাবে সমস্ত জায়গায় মণ্ডল সভাপতি ঠিকভাবে নির্বাচিত না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বিজেপির মধ্যেই। অপরদিকে রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় জানান, দলে কিছু বেন জল ঢুকেছে। তারা বিষয়টি না জেনেই অকারণ আন্দোলনে নেমেছে ।

২৬- এর নির্বাচনের আগে এদেরকে চিহ্নিত করণ করে দল থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অপরদিকে বিজেপি সম্পর্কে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের বিধায়ক ডক্টর মুকুট মণি অধিকারী(MLA Mukutmoni Adikari)। তিনি জানান, মণ্ডল সভাপতি থেকে শুরু করে রাজনৈতিক দলের টিকিট সমস্তটাই টাকার বিনিময়ে বিক্রি করে বিজেপি এবং যার টাকা আছে তার পাশেই থাকে বিজেপি দল। সাধারণ সদস্য, যুব মোর্চা কাউকেই পাত্তা দেয় না এই দল। তাই এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক ।২০২৬ – এ এই দলকে আতস কাঁচ দিয়ে খুঁজে দেখতে হবে বলে তিনি দাবি করেন।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন