ভিন রাজ্যের নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে পৌঁছে দিল রানাঘাট পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: আবারও মানবতার নজির গড়লেন রানাঘাট পুলিশ জেলার টিম। রানাঘাট ট্রাফিক ওসি(OC) আলোক ভট্টাচার্য ও তার পুরো টিম বিশেষ নজির স্থাপন করে। গত ৩ তারিখ অসম(Assam) থেকে ট্রেনে করে পরিবারের সাথে পুরিতে ঘুরছে যাচ্ছিলেন বছর ৭০ এর নরেন্দ্র কুমার নামের এক ব্যক্তি। সম্ভবত ব্যান্ডেল স্টেশনে নেমে পরে অজ্ঞাত কারনে নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে পুরি থেকে হাওড়া খোঁজা খুঁজি শুরু করে দেয় । ভাষা গত সমস্যার জন্য ৪ দিন ধরে এপ্রান্ত ওপ্রান্ত ঘুরতে ঘুরতে ওই বৃদ্ধ চলে আসেন রানাঘাটে।

বুধবার সকালে রানাঘাট ট্রাফিক(Ranaghat Traffic) টিমের নজরে আসে বিষয়টি। লোকটির সাথে কথা বলতে চেষ্টা করলে নাম বাদে কিছুই বোঝা সম্ভব হচ্ছিলো না পুলিশের। কারন তিনি অসমীয়া ভাষা বাদে কিছুই বলতে বা বুঝতে পারছিলেন না। অতি কষ্টে একটি ফোন নং বলাতে ফোন করে ভিন রাজ্যের তার এক পরিচিতকে ভিডিও কলিং এর মাধ্যমে তাকে দেখায় ও সেই আত্মীয় তাকে চিনতে পেরে হাওড়াতে থাকা তার পরিবারের লোককে খবর দেয়।

বুধবার দুপুরে তার পরিবারের লোকরা এসে ট্রাফিক পুলিশের হাত থেকে ঐ ব্যক্তিকে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে পুলিশকে ধন্যবাদ জানায় তাদের দায়িত্বশীলতার জন্য। রানাঘাট ট্রাফিক পুলিশের এহেন কাজে খুশি এলাকার মানুষ। আরও একবার দায়িত্ববোধ ও মানবতার অন্যন্য নজির গড়লেন টিম সানিরাজ৷ নিখোঁজকে ভিন রাজ্যে তার বাড়ির পরিবারের হাতে নিরাপদে পৌঁছে দিল রানাঘাট পুলিশ।

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের