নদিয়ার স্কুলে অভিনব উদ্যোগ, নতুন প্রাণের সঞ্চার ঘটাতে তৈরী হচ্ছে বোমা

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:নদিয়ার স্কুলেই তৈরী হচ্ছে বোমা,নতুন প্রাণের সঞ্চার ঘটাতে অভিনব উদ্যোগ স্কুলের।এবার নদিয়ার একটি স্কুলে তৈরী হচ্ছে বোমা। কি অবাক হচ্ছেন? না এটাই সত্যি। তবে এই বোমা(Bomb) যেমন তেমন বোমা নয়, এ হল বীজ বোমা। কি ভাবছেন বীজ বোমা এবার কি? তবে শুনুন বিস্তারিত। সরচরাচর আমরা বোমা বলতে প্রথমই আঁতকে উঠি। তবে স্কুলে বোমা তৈরী হচ্ছে শুনে ভয় পাওয়ার কিছু নেই।এই বোমা প্রাণঘাতী নয়,এই বোমা নতুন প্রাণের জন্ম দেয়।বীজ থেকে তৈরী হয় গাছ।পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ রানাঘাটের স্কুলের(Ranaghat School)।এই স্কুলেই তৈরী হয়েছে সিড ব্যাংক ।

সেখান থেকেই তৈরী হচ্ছে বীজ বোমা। নদিয়ার রাণাঘাটের রামনগর এলাকার মিলনবাগান শিক্ষা নিকেতনের শিক্ষকদের উদ্যোগে স্কুলেই তৈরি করা হয়েছে সিড ব্যাঙ্ক বা বীজ সংরক্ষণ কেন্দ্র।জেলায় প্রথমবার এই স্কুলই নিয়েছে এমন অভিনব উদ্যোগ।স্কুলের ছাত্রছাত্রীরা খেলার মধ্য দিয়ে বীজ বোমা প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে ।শুধু সিড ব্যাঙ্ক তৈরি করাই নয়, ছেলেবেলার হারিয়ে যাওয়া গুলতি খেলার মধ্য দিয়ে সিড বল(Sid Ball) প্রকৃতির কোলে ছড়িয়ে দিচ্ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা।

মূলত এঁটেল মাটি, গোবর সার ও ছাই মিশিয়ে প্রথমে তৈরি করা হচ্ছে মাটির একটি মন্ড। এরপর সেই মন্ডের ভেতরে তেঁতুল, জাম, লিচুর বীজ ভরে সেটিকে বোমার মতো রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী মিলে ২ হাজারের উপর বীজ বোমা তৈরি করে ফেলেছে। স্কুলেই সেগুলো সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে।

ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা