রানীগঞ্জে ১৯ জাতীয় সড়কে চলন্ত সরকারি বাসে আগুন, ঝাঁপ দিলেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, রানীগঞ্জ: জাতীয় সড়ক ১৯-এর ওপর রাণীগঞ্জের কাছে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের হাত থেকে বাঁচতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দিলেন যাত্রীরা।অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের। সোমবার বিকেলের পর জাতীয় সড়ক ১৯-এর(National High Way 19) ওপর রাণীগঞ্জের কাছে চলন্ত একটি সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসে থাকা সমস্ত যাত্রী কোনওরকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।ঘটনার খবর পেয়ে স্থানীয় এক বাসিন্দা রাণীগঞ্জের পাঞ্জাবি মোড়(Panjabi Crossing) পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান এবং একই সঙ্গে দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে বাসের চালক, যিনি ঘটনার সময় বাসের ভিতরেই ছিলেন, তিনি পলাতক । এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। অগ্নিকাণ্ডে এসবিএসটিসি (SBSTC)-র বাসটি সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায়।আগুন লাগার পর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। পুলিশ বাসটিকে রাস্তার একপাশে সরিয়ে রেখে বাকি যানবাহনগুলিকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করে।

পরে পুলিশি তৎপরতায় সমস্ত অবরোধ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, এসবিএসটিসি-র এই বাসটি দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল । ওই বাসের পলাতক চালককে খুঁজছে পুলিশ।প্রত্যক্ষদর্শী যাত্রিরা জানান বাসটি আসানসোলে যাওয়ার পথে হঠাৎ ইঞ্জিনের কাছে প্রথম আগুন লাগে। চালক দ্রুত গাড়িটিকে রাস্তার মাঝে থামিয়ে দিয়ে নিজে দরজা খুলে জাতীয় সড়কে ঝাঁপ দেন। বাসটির পিছন দিকে যে সকল যাত্রীরা ছিলেন তারা নামতে না পেরে ধোঁয়ায় বাসের ভেতর ভরে গেলে জানলা দিয়ে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান। অনেকেই ঝাঁপ দিতে গিয়ে অল্পবিস্তর আহত হন।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির