পটাশপুরের খালে উদ্ধার বস্তা বস্তা রেশনের চাল, ফেলল কারা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বস্তা বস্তা চাল পড়ে রয়েছে খালের জলে। রবিবার সকালে এমনই চিত্র ফুটে উঠল পূর্ব মেদিনীপুর জেলার(East Midnapur District) পটাশপুর এক নম্বর ব্লকের ব্রজলাল গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীরামপুরে‌। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের অনুমান, কেউ বা কারা রাতের অন্ধকারে চালের বস্তাগুলি খালের জলে ফেলে দিয়ে গেছে। বস্তার ওপরে থাকা শীলমোহর দেখে সহজেই অনুমান করা যায় এগুলি রেশনের জন্য বরাদ্দ চাল(Ration Rice)। কিন্তু কারা এত পরিমাণ চাল অকারণে নষ্ট করল সেই উত্তর মেলেনি এখনও। প্রায় একশোর বেশি চালের বস্তা পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের।‌

আরও পড়ুনঃ Billy Boy বাজারে আনল নয়া অ্যাপ, Digital Condom

খালে বস্তা বস্তা চাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্যোগ নিয়ে বেশ কয়েকটি বস্তা উদ্ধার করেন। সেগুলি খোলার পর দেখা যায় ভিতরের চাল পচা এবং তাতে পোকা ধরে গিয়েছে। এরপরই স্থানীয়দের তরফে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশের পাশাপাশি খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন গ্রাম পঞ্চায়েত প্রধান পূরবী মাইতি। পঞ্চায়েত প্রধানের বক্তব্য, ‘এইসব চাল সরকারি সরবরাহের চাল। কারা এইভাবে ফেলেছে তদন্ত হবে। শুধু তাই নয়, ভালো চাল আগে থেকে খালে ফেলে দেওয়া হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা তাও তদন্ত হবে।’

আরও পড়ুনঃ স্বামীকে কুপিয়ে খুন, স্ত্রীর বিবস্ত্র দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য ভাঙড়ে

প্রধানের আশ্বাস, কোথাও এই চাল দীর্ঘদিন ধরে মজুত ছিল কিনা সেই বিষয়েও তদন্ত করা হবে পুলিশের তরফে। এদিকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য অকারণে নষ্ট হওয়ায় এলাকাবাসীদের মধ্যে ছড়িয়েছে ক্ষোভ। খাদ্যদ্রব্য নষ্ট করা এবং জনসাপেক্ষে এইভাবে ফেলে অবহেলা করা এই নিয়ে দোষীদের চিহ্নিত করে কঠিন শাস্তির দাবি জানিয়ে ইতিমধ্যেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেছেন। এলাকার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন, ‘বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক। খুব শীঘ্রই খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলে তদন্ত চালানো হবে।’

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত