কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জের, বেশি কিছু ট্রেনের সময়সূচি বদল

Share:

নিজস্ব প্রতিনিধি : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জের। বুধবারেও বেশ কিছু ট্রেনের সময়সূচি বদল করল পূর্ব রেল। ফলে ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এদিন ছটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট এক্সপ্রেস। ট্রেনটি বুধবার সন্ধ্যায় ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা ছিল। কিন্তু সেটি বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার দুপুর ২টোয় শিয়ালদহ থেকে ছাড়বে। পাশাপাশি ১৩১৪৯ শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের সূচিও বদল করা হয়েছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস বুধবার রাতে ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে ছাড়বে ১২টা ১৫ মিনিটে। ১২৩৭৭ শিয়ালদহ-আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস বুধবার রাত ১১টা ২০ মিনিটের পরিবর্তে ছাড়বে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেসের সময়সূচিও বদল করা হয়েছে। বুধবার দুপুর ৩টের পরিবর্তে শিয়ালদহ থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।

শিয়ালদহের পাশাপাশি হাওড়া থেকেও দূরপাল্লার ট্রেনের সময়সূচির বদল হয়েছে। ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস বিকেল ৪টে ৫ মিনিটের বদলে ছাড়বে বৃহস্পতিবার ভোর ৫টায়। পাশাপাশি হাওড়া-নিউজলপাইগুড়ি শতাব্দি এক্সপ্রেস দুপুর ২টো ২৫ মিনিটের পরিবর্তে ছাড়বে বিকেল ৫টা ১০ মিনিটে। রেলের তরফে জানানো হয়েছে, সব ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। সেজন্য গন্তব্যে পৌঁছোতে সময়ও বেশি লাগছে।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি