ময়নাগুড়িতে বিজেপিতে বিদ্রোহের আগুন, গণইস্তফা জেলা সম্পাদকসহ একাধিক নেতার

জেলা সম্পাদক অমল রায়সহ ইস্তফা দিয়েছেন ময়নাগুড়ি মণ্ডল কমিটির একাধিক পদাধিকারী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: বঙ্গ বিজেপিতে(Bengal BJP) যেন কিছুতেই রাহুর দশা কাটছে না। রবিবারই দলকে গুডবাই জানিয়েছেন ব্যারাকপুরের দাপুটে সাংসদ অর্জুন সিং। সোমবার খোদ বিজেপি বিধায়ক দলের নেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে গণইস্তফার হুমকি দিয়েছিলেন পদ্ম শিবিরের ২০০ নেতা-কর্মী। আর সেই অস্বস্তি কাটতে না কাটতে এবার ময়নাগুড়িতে বিজেপিতে বড়সড় ভাঙন ধরল। দুর্দিনের কর্মীদের উপেক্ষার অভিযোগ তুলে গণইস্তফার পদে হেঁটেছেন জেলা সম্পাদক সহ একাধিক মণ্ডল কমিটির পদাধিকারী। দলের ভাঙন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা বিজেপি(Jalpaiguri BJP) সভাপতি বাপি গোস্বামী।

অনেক টালবাহানার পরে গত রবিবার বিজেপির ময়নাগুড়ি মণ্ডল কমিটি(Maynaguri BJP) ঘোষণা করা হয়েছে। আর সেই কমিটি ঘোষণার পরেই কার্যত আগুনে ঘৃতাহুতি পড়েছে। নতুন কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, জেল খাটা ও ঘরছাড়া কর্মীদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলের জেলা সম্পাদক অমল রায় সহ একাংশ নেতা। তাঁদের আরও অভিযোগ, ‘কাজের লোকের পরিবর্তে স্বজনপোষন করে কাছের লোকদের ঠাঁই দেওয়া হয়েছে। সেই সঙ্গে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে পদ।’

নেতৃত্বের এমন অপকর্মে ক্ষুব্ধ হয়ে জেলা সম্পাদক অমল রায় সহ ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল জেলা কমিটির একাধিক পদাধিকারী জেলা সভাপতির দফতরে ইস্তফাপত্র(Rift In BJP) পাঠিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে এমন বিদ্রোহে এবং দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসায় যথেষ্টই বিব্রতকর অবস্থায় পড়েছে বিজেপির জেলা নেতৃত্ব। বিজেপির অন্দরের এমন অশান্তিকে কটাক্ষ করতে ছাড়েননি জেলা তৃণমূল নেতৃত্ব।

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন