সুপ্রিম কোর্টে শুনানির আগেই আরজি কর দুর্নীতি কাণ্ডে শহর জুড়ে  তল্লাশি ইডির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম শুনানির দিনই আর জি কর-দুর্নীতি মামলার তদন্ত করতে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের ৬ টি জায়গায় তল্লাশিতে নেমেছে ইডির আধিকারিকরা। এদিন  সিঁথিতে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে তল্লাশি অভিযানে নেমেছে।  

পাশাপাশি বালিগঞ্জ সার্কুলার রোডেও এক ওষুধ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী হলেন সন্দীপ জৈন। এছাড়াও হুগলীর দাদপুরের দাঁড়পুর গ্রামে একটি বাংলোতে তল্লাশি  অভিযান চলছে। সূত্রের খবর, সেই বাংলোটিও সুদীপ্তর। বলা বাহুল্য  গত বৃহস্পতিবার তৃণমূল  বিধায়কের বাড়ি ও বাড়ি লাগোয়া তাঁর মালিকানাধীন একটি নার্সিং হোমে অভিযান চালিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। আর এই তল্লাশির পর সুপ্রিম শুনানির আগে ফের তৃণমূল বিধায়কের বাড়িতে শুরু হল তল্লাশি।  

উল্লেখ্য, এর আগে আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির তদন্তে, সন্দীপ ঘোষের চিনার পার্কের বাড়ি-সহ তিন জায়গায় তল্লাশি চালায় ইডি। এই তল্লাশির পর আরজি করের দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মেডিক্যাল কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বর্তমানে তিনি রয়েছেন জেল হেফাজতে। অন্যদিকে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে আরজি করে ধর্ষণ ও খুনের মামলার শুনানি রয়েছে। আর সেই শুনানির আগেই শহর জুড়ে শুরু হল ইডির তল্লাশি।

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

কাজের সূত্রে বালিতে গিয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি নুসরত ভারুচা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কাঁটাতার টপকে বাংলাদেশ ফেরার চেষ্টা, বিএসএফের হাতে গ্রেফতার যুবক

‘দেখতে দেখতে ৫ বছর’, প্রেমবার্ষিকীতে সাবাকে নিয়ে কী পোস্ট করলেন হৃতিক?

‘এক ঘন্টার জন্য রেট কত?’ ভাইরাল হতেই অশ্লীল মেসেজের বন্যা, বিস্ফোরক দাবি অভিনেত্রীর

বেদ-উপনিষদের পাঠ থেকে কম্পিউটার শিক্ষা! নবদ্বীপের এই গুরুকুলে সবই বিনামূল্যে

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার