ট্রাক্টরের চাকায় পিষ্ট শিশু, কাটোয়ায় অবরোধ

পাঁচ বছরের ছোট শিশু বাড়ি থেকে বেরিয়েছিল একটু চা পাতা কিনতে। কাটোয়ার কৈথন গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছরের ছোট শিশু বাড়ি থেকে বেরিয়েছিল চা পাতা কিনতে। সেই চা নিয়ে আর বাড়ি ফিরতে পারল না খুদে। চলন্ত ট্রাক্টরের চাকার তলায় পড়ে পিষ্ট হয় শিশু। কাটোয়ার কৈথন গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। এলাকায় পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকারই বাসিন্দা শিশু। নাম নয়ন শেখ। সকাল ৮ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে সামনের দোকানে চা পাতা কিনতে গিয়েছিল ওই শিশু। দোকান থেকে ফেরার পথে শিশুটির শরীরের ওপর দিয়ে চলে যায় ট্রাক্ট্রর। থেঁতলে যায় খুদের মাথা। ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় শিশুটির। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এদিকে দুর্ঘটনার (Accident) সঙ্গে সঙ্গে চালক ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পালিয়ে গেলেও। ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে চালক। শুরু হয় পথ অবরোধ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত শিশুর বাড়ি কাটোয়া- ১ ব্লকের কৈথন গ্রামে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় উত্তেজিত হয়ে পথ অবরোধ করে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীদের বুঝিয়ে অবরোধ তোলা হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসীদের বক্তব্য, দিনের পর দিন ট্রাক্ট্রর চালকরা বেপরোয়া হয়ে উঠেছে। এর আগেও এখানে বারবার বড়সড় দুর্ঘটনা ঘটেছে। পুলিশ উদাসীন। স্থানীয়দের দাবি, এই ঘটনার পর থানায় অভিযোগ জানানোর প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে পুলিশ।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?