SIR-এ নাম বাদের আশঙ্কা, পথে নেমে প্রতিবাদে গোপালনগরের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপালনগর : SIR -র পর চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ছয় লক্ষের বেশি নাম। সব থেকে বেশি নাম বাদ গিয়েছে উত্তর ২৪ পরগনা থেকে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় ইতিমধ্যেই পথে নেমেছেন গোপালনগরের বৈরামপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। যদিও পুলিশের আশ্বাসে অবরোধ তুলেও নিয়েছেন তাঁরা।

এসআইআর শুনানির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন চলছে নথি আপলোড এর কাজ। আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তো তার আগেই চিন্তার ভাঁজ গোপালনগরের বৈরামপুর পঞ্চায়েতের বহু বাসিন্দাদের। তার কারণ সোনা নিতে তারা কোন বৈধ কাগজপত্র জমা করতে পারেননি। অনেকে শুনানিতে অংশই নেন নি। এর ফলে মনে করা হচ্ছে কয়েক হাজার ভোটারের নাম এই এলাকা থেকে বাদ পড়তে পারে। এদের বেশিরভাগ অংশটাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় চিন্তার মেঘ জমতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে কোন আশ্বাসও মেলেনি।

স্থানীয়দের অভিযোগ, লজিক্যাল ডিস্ক্রিপেন্সির নোটিস এসেছে ভোটারদের নামে। তারপরেও গোপালনগরের বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে এই আন্দোলন আরও তীব্র হতে পারে। রাস্তা অবরোধ করে প্রতিবাদে পথে নেমেছেন। জানা গিয়েছে, প্রায় ৬ লক্ষ ১৯ হাজার ২২১ অবৈধ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাতিল করা হয়েছে।  উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতে। সূত্রের খবর, প্রায় এক লক্ষ ৮৮ হাজার ৭৪৬ জন অবৈধ ভোটারের নাম ছিল উত্তর ২৪ পরগনা জেলার ভোটার লিস্টে।

১৫ হাজারের কমে দুর্দান্ত ফিচারের 5G স্মার্টফোন কেনার সুযোগ, কোথায় পাবেন?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

কোলেস্টেরল ‘নর্মাল’ হলেও ভাল নেই হার্ট? জানুন সুস্থ থাকার ৩ উপায়

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর