সেজে উঠছে ঘাটাল, বরাদ্দ ৭ কোটি ১০ লক্ষ টাকায় শুরু সড়ক মেরামত

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বর্ষায় জল জমে ছিল ঘাটালে। বিগত কয়েক মাস ধরে ঘাটালবাসী কার্যত জলযন্ত্রণায় দিন কাটিয়েছেন। অবশেষে বৃষ্টি কমেছে, কয়েকদিন ধরেই উঠেছে কড়া রোদ্দুর। এই টানা রোদের কারণে জল শুকোচ্ছে ঘাটালে। জল নামতেই বেরিয়ে এসেছে রাস্তাঘাটের কঙ্কালসার চেহারা। স্বভাবতই ঘাটালবাসীর মনে একটাই প্রশ্ন ছিল কবে রাস্তা ঠিক হবে? জলমগ্ন পরিস্থিতির আগে যে রাস্তা ছিল সেরকম রাস্তা ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন সকলেই। এবার জনতা জনার্দনের সকল প্রশ্নের উত্তর দিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর। পান্না, লক্ষ্মণপুর, সুলতানপুরের মতো এলাকার মানুষদের জন্য রাস্তা মেরামতির খবর জানালেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন ঘাটালে সড়ক মেরামতির জন্য বরাদ্দ করা হয়েছে ৭ কোটি ১০ লক্ষ টাকা।

প্রতি বছর বর্ষায় ডুবে যায় ঘাটাল। এবছরও অন্যথা হয়নি। গত ৫ মাসে ৭ বার জলমগ্ন হয়েছে ঘাটাল। বারবার জল জমার ফলে রাস্তাঘাট ভেঙেচুড়ে একাকার। বেশ কিছু জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। কোথাও কোথাও খুব কষ্ট করে চলছে যাতায়াত। চার চাকা বা অন্য কোনও গাড়ি তো দূরস্থ,  বাইক বা সাইকেল চলাচলও দুষ্কর হয়ে যাচ্ছে। প্রতি পদে পদে বাধা, তারপরেও প্রাণের ঝুঁকি নিয়ে প্রয়োজনে  চলাফেরা করছেন মানুষ।

ঘাটাল পঞ্চায়েত এলাকার ঢলগড়া, লক্ষ্মণপুর, দামোদরপুর এলাকায় প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত রাস্তা সংস্কার নিয়ে চিন্তা ভাবনা করা চলছিল। তারই বাস্তবায়ন ঘটল রবিবার। ৭ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর জানিয়েছেন, যে টাকা বরাদ্দ করা হয়েছে তা দিয়ে মেরামতের কাজ শুরু হয়ে গিয়েছে। ঘাটাল পুর এলাকার পাশাপাশি পঞ্চায়েত এলাকার বেশ কিছু অংশ জলের তরে ক্ষতিগ্রস্ত। সেই সকল রাস্তা মেরামতের দাবি যখন উঠেছিল তখন একটি রিপোর্ট জেলা প্রশাসনের দফতরে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতেই এবার শুরু হয়েছে কাজ।

লক্ষ্মণপুর এলাকার রাস্তায় পিচ এবং ঢালাইয়ের কাজ হচ্ছে, সেইসঙ্গে আরও চওড়া করা হচ্ছে রাস্তা। পান্না এলাকার রাস্তা মেরামতির জন্য ১০ কোটি টাকা পরবর্তীতে বরাদ্দ করা হবে এমন আশ্বাসও দিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। সেই সংক্রান্ত প্রপোজাল রিপোর্ট ইতিমধ্যেই জেলা প্রশাসনের দফতরে পাঠানো হয়েছে । এরপর জেলা ও পঞ্চায়েত টেন্ডার প্রক্রিয়া হবে। বিকাশ কর এই কথাও জানিয়েছেন যে এই প্রক্রিয়া যথেষ্ট সময় সাপেক্ষ। তবুও তিনি আশা করছেন যে মাস দুয়েকের মধ্যে রাস্তা সরাইয়ের কাজ শুরু করা যাবে। প্রবল দুর্যোগের পর এমন সুখবরে আশায় বুক বাঁধছেন ঘাটালবাসী।

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫