মাঝপথে থমকে রাস্তা সংস্কারের কাজ, প্রতিবাদে সরব ফুলিয়ার গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের খামারপাড়া গ্রামে রাস্তা সংস্কারের কাজ মাঝপথে থমকে যাওয়ায় তীব্র সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কয়েক মাস আগে শুরু হওয়া গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ এখনও অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় গ্রামজুড়ে ক্ষোভ বাড়ছে। দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে গ্রামবাসীরা শান্তিপুর ব্লকের বিডিও-র কাছে গণ-আবেদন জমা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বর মাসে খামারপাড়া মোড় (তাহেরপুর রোড) থেকে বাদকুল্লা রোড হয়ে খামারপাড়া কালীমন্দির পর্যন্ত প্রায় ৮৮০ মিটার দীর্ঘ ও ৩ মিটার চওড়া পাকা রাস্তার সংস্কারকাজ শুরু হয়েছিল। এলাকাবাসীর আশা ছিল, দীর্ঘদিনের রাস্তার সমস্যার অবসান ঘটবে। কিন্তু কাজ শুরুর কিছুদিনের মধ্যেই তা আচমকাই বন্ধ হয়ে যায়। তারপর থেকে প্রকল্পে আর কোনও দৃশ্যমান অগ্রগতি হয়নি।

আরও পড়ুন: নতুন সমাজ গড়াই লক্ষ্য, বারাসাতে নির্বাচনী প্রচারে এই ফিটনেস ট্রেনার

গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা খুঁড়ে রেখে দেওয়ায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। শুকনো আবহাওয়ায় ধুলোবালির দাপটে পথচলা কঠিন হয়ে উঠছে, ধুলো ঢুকে যাচ্ছে বাড়িঘরে, এমনকি অনেকের শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিচ্ছে। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ছে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বহুগুণ।

বাসিন্দাদের দাবি, একাধিকবার ঠিকাদারকে কাজ দ্রুত শেষ করার অনুরোধ জানানো হলেও কোনও সাড়া মেলেনি। বাধ্য হয়ে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। গণ-আবেদনে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা উল্লেখ করে দ্রুত কাজ সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে। আবেদনপত্রে তারক বিশ্বাস, প্রদীপ বিশ্বাস-সহ বহু স্থানীয় বাসিন্দার স্বাক্ষর রয়েছে। এদিকে বিডিও জানিয়েছেন, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে। এখন দেখার, প্রশাসনের এই পদক্ষেপের পর কবে ফের শুরু হয় রাস্তার কাজ এবং কবে স্বস্তি ফেরে খামারপাড়া গ্রামবাসীর জীবনে।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের