শিক্ষক দিবসে মেলেনি মাংস-ভাত, পথ অবরোধ করল স্কুল পড়ুয়ারা

১১০০ ছাত্রকে খাওয়ানোর সময় দেখা যায় অব্যবস্থা। আর তারপরেই বিক্ষোভ ও পথ অবরোধ করে পড়ুয়ারা। তীব্র যানজটের সৃষ্টি হয় স্থানীয় আলিনগর মোড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষক দিবসে স্কুল পড়ুয়ারা পায়নি মাংস-ভাত। আর তার জেরেই বিক্ষোভ- অবরোধ করল ছাত্ররা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলিতে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পথে নামতে হয় পুলিশকে। পড়ুয়ারা প্রধান শিক্ষক এবং ওই শিক্ষক শিক্ষার্থীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

হুগলি জেলার পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনের ঘটনা। জানা গিয়েছে, শিক্ষকরা চাঁদা দিয়ে বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের খাওয়ানোর ব্যবস্থা করেন। আর এইবারে সেই মাংস- ভাত খাওয়া নিয়েই উত্তপ্ত স্কুল চত্বর থেকে রাস্তা। প্রায় ১১০০ ছাত্রকে খাওয়ানোর সময় দেখা যায় অব্যবস্থা। আর তারপরেই বিক্ষোভ ও পথ অবরোধ করে পড়ুয়ারা। তীব্র যানজটের সৃষ্টি হয় স্থানীয় আলিনগর মোড়ে। অবরুদ্ধ হয়ে পড়ে তারকেশ্বর- চুঁচুড়া রোড। পড়ুয়াদের অভিযোগ, প্রধান শিক্ষক তাদের খেতে দেওয়ার বদলে বিদ্যালয় থেকে বের করে দিয়েছেন। অভিযোগ, খাবার কম পড়েছিল। তার জেরেই এই বিক্ষোভ। এই পরিস্থিতির খবরে ঘটনাস্থলে ছুটে আসেন অভিভাবক- অভিভাবিকারাও। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে পোলবা থানার পুলিশ (POLICE)।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রান্না করার দায়িত্বে যারা ছিলেন, তাঁরা ঠিক সময়ে রান্না করে উঠতে পারেননি। তার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত সোমবারের এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। দিনের তাৎপর্য ও তা উদযাপনে আন্তরিকতা নিয়ে উঠছে প্রশ্ন।

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’