বিডিও অফিস বিল্ডিং মেরামতি না করেই বিল পাস করে ২০ লক্ষ টাকা আত্মসাৎ, তদন্ত শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগরদিঘী: বিডিও অফিস বিল্ডিং মেরামতির কাজ না করেই প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে উত্তাল প্রশাসনিক মহল । অভিযোগের কেন্দ্রবিন্দুতে দুই ঠিকাদারি সংস্থা সিমরিন এন্টারপ্রাইজ এবং মিরা কনট্রাকশন । অভিযোগকারীদের দাবি, বাস্তবে কোনও মেরামতির কাজই হয়নি, অথচ কাগজে সম্পূর্ণ কাজ দেখিয়ে বিল তৈরি করে দুই এজেন্সি সরকারি তহবিল থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নিয়েছে । ঘটনার সূত্রপাত আগের বিডিও সঞ্জয় শিকদার(BDO Sanjay Sikdar) দায়িত্বে থাকাকালীন সময়ের বলে অভিযোগ । মেরামতির কাজ নিয়ে একাধিক অসংগতি ও পূর্ববর্তী বিল সংক্রান্ত প্রশ্ন উঠে আসছে ।

অভিযোগকারীদের বক্তব্য, বিডিও অফিসের ভবনে সামান্য কোনও কাজ হয়নি । অথচ কাগজে দেখানো হয়েছে সম্পূর্ণ পুনর্নির্মাণমূলক কাজ শেষ । সেই ভুয়ো কাজের ভিত্তিতে প্রায় ২০ লক্ষ(Twenty Lakhs) টাকা বিল প্রস্তুত করে তাতেই টাকা তোলা হয়েছে । সাধারণত সরকারি ভবনের মেরামতি কাজে মাপযোগ, পরিদর্শন রিপোর্ট ও কাজের গুণমান যাচাইয়ের পরেই বিল তৈরি হয় । কিন্তু এই ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ এড়িয়ে দ্রুত বিল পাস হয়েছে বলেই দাবি অভিযোগকারীদের ।এ বিষয়ে সাগরদিঘীর নতুন বিডিও (BDO)শতাংশু নাথ চক্রবর্তী জানিয়েছেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না । কিন্তু তদন্ত করে দেখবেন ।

যদিও এই বিষয়ে সিমরিন এন্টারপ্রাইজ ও মিরা কনট্রাকশনের পক্ষ থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি ।স্থানীয়দের দাবি, স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিতে হবে । যেভাবে সরকারি তহবিল আত্মসাৎ হয়েছে সেই টাকা ফেরত নিতে হবে বলে দাবি তুলেছেন অভিযোগকারী। বর্তমান ভিডিও জানিয়েছেন তদন্ত হওয়ার পর তিনি রিপোর্ট উচ্চতর কর্তৃপক্ষের কাছে জমা দেবেন।

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন